এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)। শনিবার (২৯ আগস্ট) এদের গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকার পাকা সড়কে অভিযান চালানো হয়।এ সময় মিছিল করার প্রস্তুতিকালে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।












