সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক চট্টগ্রামের গর্বিত সন্তান কাদের গনি চৌধুরী


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক চট্টগ্রামের গর্বিত সন্তান কাদের গনি চৌধুরী


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ১ সেপ্টেম্বর ২০২৬খ্রি. মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক করিম উদ্দিন মানিক, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন ইমন, ছাত্রনেতা নইম উদ্দিন নয়ন, সংগঠক মোহাম্মদ খোরশেদুল আলম, যুবদল নেতা জিবাত হোসেন রুবেল, ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ, শ্রমিক দল নেতা শাহিনুর আলম প্রমুখ। বিএনপি নেতা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী বলেন ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এই বিশেষ দিনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করা। কারণ আমি বিশ্বাস করি, একটি দেশের প্রকৃত শক্তি তার শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতে যে কলম তুলে দিচ্ছি, এটি শুধু একটি কলম নয়, এটি তোমাদের স্বপ্ন লেখার হাতিয়ার। এই খাতায় তোমরা তোমাদের জ্ঞান অর্জনের কথা লিখবে, নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা লিখবে। একদিন তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার হবে, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা, কেউ দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমরা মনে রাখবে; জীবনে সফল হওয়ার জন্য মেধার পাশাপাশি প্রয়োজন সততা, পরিশ্রম, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার মানসিকতা।
বাবা-মাকে সম্মান করবে, শিক্ষকদের কথা মেনে চলবে এবং দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হবে। বিশেষ করে তোমাদের অনুরোধ করব; মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। মোবাইল ও প্রযুক্তিকে জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করবে। সময়কে মূল্য দেবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি স্বপ্ন ছিল, একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আগামী দিনে তোমাদের মতো শিক্ষার্থীদেরই নিতে হবে। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলেন। তিনি তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন এবং শিক্ষা, মেধা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। তাঁর নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে মেধাবী তরুণদের জন্য সুযোগ সৃষ্টি হবে, শিক্ষার মান আরও উন্নত হবে এবং তোমাদের মতো শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আজকের এই দিনে তোমাদের প্রতি আমার আহ্বান; নিজেকে যোগ্য করে গড়ে তোলো, স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করো।


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেপাল ও তিব্বতে ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় প্রাণহানি, ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা প্রকাশে প্রদীপ প্রজ্জ্বলণ,সমবেত প্রার্থনা, ধ্যান, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, প্রতিকার ও পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরের নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই সহমর্মিতা ও শান্তি কামনার প্রার্থনায় সূত্রপাঠ এবং মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রিয় রত্ন মহাথের।এসময় সূত্রপাঠে অংশগ্রহণ করেন বিহারের ভিক্ষু সংঘ।

সমবেত প্রার্থনা শেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সভাপতি স্থপতি বিজয় তালুকদারের সঞ্চালনায় মুখ্য আলোচক প্রিয়রত্ন মহাথের বলেন, সকল সংস্কার অনিত্য। প্রাণী জগৎকে টিকে থাকতে হলে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করতে হবে। আর একমাত্র মনুষ্যদ্বারা সম্ভব প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা বা ধংস করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সকলের পজিটিভ আচরণ এব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় প্রিয়বোধি ভিক্ষু বলেন, আজ যে বৈশ্বিক উষ্ণতায় হিমবাহের বরফ গলে যাওয়া থেকে শুরু করে, ভূমি ধ্বস, অনাবৃষ্টি, নদীর ভাঙন সব ধরনের দুর্যোগের কারন কোন না কোনভাবে মানবজাতি। তাই মানুষের সৃষ্ট কারন গুলো নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে সারা পৃথিবীতে প্রাকৃতিক দূর্যোগ আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে ,আলোচনায় বিহারের অন্যান্য ভিক্ষুরাও অংশগ্রহণ করেন। সবশেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সদস্য এবং বিহারের দায়ক দায়িকাদের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলণ করা হয়।


এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

সম্পাদক ও প্রকাশকঃ কিরন শর্মা
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন (৩য় তলা),
চেরাগী পাহাড়, মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189
নির্বাহী সম্পাদকঃ টিটু বড়ুয়া সুরঞ্জিত
বিশেষ সম্পাদকঃ প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান
ঢাকা অফিসঃ চৌধুরী মল (৫ম তলা),
৪৩/ হাট খোলা রোড, টিকাটুলী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরনী, ঢাকা – ১২০৩
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],
চট্টগ্রাম অফিসঃ ৫/এ লুসাই ভবন ৩য় তলা, চেরাগী পাহাড়,
মোমিন রোড, চট্টগ্রাম – ৪০০০,
📞01973 -096932
📞01973 -096933
📞01973 -096934
ফোনঃ 02333388189,
ইমেইলঃ [email protected], [email protected],