এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
।নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সঠিক চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। প্রশাসনের সাথে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় সুদৃঢ় হলে কেন্দুয়ার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থেকে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁঞা।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সম্মানিত সদস্য মো. মজিবুর রহমান কিবরিয়াসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় কেন্দুয়ার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং প্রশাসন ও গণমাধ্যমের যৌথ মেলবন্ধন আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।











