টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ টেরীবাজারের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্তান ও ভাইবোনদের মধ্যে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. জাহেদুল কবির এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব আসাদ ইফতেকার।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক ও সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা রফিকুল আলম ও মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি গোলাম নবী, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ, সমাজকল্যাণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ ও মো. আবু ছালেক, সাবেক অর্থ সম্পাদক মো. নুরুল কবিরসহ সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মধ্যরাতে হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে মধ্যরাতে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আবাসিক এলাকায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ।

আটকৃতরা হলেন-আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (২৫), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনে অংশ নেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাকে আটক করা হয়। এরপর একই ঘটনায় আরও কয়েকজনকে আটক করা হয়।

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ