এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২ অক্টোবর ২০২৬, বিকেল ৫টায় লক্ষ্মীপুর জেলা বাজুস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


লক্ষ্মীপুর জেলা বাজুসের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু সমীর চন্দ্র কর্মকারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি বাবু পলাশ চন্দ্র কুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ পরস্পরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে লক্ষ্মীপুরের জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত নবনির্বাচিত নেতৃবৃন্দ চেয়ারম্যান:বাবু সমীর চন্দ্র কর্মকার সিনিয়র ভাইস চেয়ারম্যান: বাবু অপূর্ব লাল রায় (অপু)ভাইস চেয়ারম্যান: বাবু রঘুনাথ করবাবু জুলহাস কুরীজেনারেল সেক্রেটারি: বাবু পলাশ চন্দ্র কুরী,সিনিয়র জয়েন্ট সেক্রেটারি: বাবু লিটন কর্মকারজয়েন্ট সেক্রেটারি:বাবু বিপ্লব দেবনাথবাবু সবুজ বিশ্বাস বাবু অমিত নন্দীট্রেজারারবাবু হৃদয় পালএক্সিকিউটিভ মেম্বার:বাবু প্রাণজিত চন্দ্র দাসবাবু কার্তিক দেবনাথ বাবু দীপংকর মজুমদার
বাবু অনুপ কুমার রায়
বাবু সহদেব চন্দ্র কুরী
বাবু লিটন চন্দ্র দাস
বাবু প্রান্ত দাস
বাবু পলাশ চন্দ্র কর
বাবু বিদ্যুৎ চন্দ্র দেবনাথ
বাবু পিয়ুষ কর্মকারবাবু কনক দত্ত বাবু সুমন দেবনাথ
বাবু সুজন চন্দ্র সরকার
বাবু দিপ্ত দেবনাথ
বাবু শুভ চন্দ্র সাহা
সভায় নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত কমিটি সকল জুয়েলারি ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, ব্যবসায়িক নিরাপত্তা ও সাংগঠনিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি বাজুসের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় কমিটির সদস্যরা পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা বাজুসকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে লক্ষ্মীপুর জেলা বাজুসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সফলতা এবং জেলার জুয়েলারি ব্যবসায়ী সমাজের সার্বিক কল্যাণ কামনা করা হয়।













