আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

বেনাপোল স্বপন চৌধুরী বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান ১৭ নভেম্বর

টিটু বড়ুয়া সুরঞ্জিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ১৭ নভেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ৮ টায় বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে।

এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ সংঘরাজ ত্রিপিটক বিশারদ সদ্ধর্মবারিধি পশ্চিম আধারমানিক নিরোগ্রোধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির।

উক্ত মহতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শার্শা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বাবু নারায়ন পাল।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর সুধর্মানন্দ বিহারের উপ বিহারধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের।

সভায় সদ্ধর্ম দেশক হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বায়োজিদ শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের উপ বিহারধ্যক্ষ ভদন্ত মেত্তা বিহারী ভিক্ষু।
আরও উপস্থিত থাকবেন, বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার উত্তরা ঢাকার বিহারধ্যক্ষ ভদম্ত মুদিতাপাল ভিক্ষু সহ সারাদেশ থেকে আগত অন্যান্য ভিক্ষু সংঘ।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেনাপোল পোর্ট থানার ওসি এবং বেনাপোল বর্ডারের ইমিগ্রেশন ওসি।

এই শুভ কঠিন চীবর দানোৎসবে তীর্থ যাত্রী সহ নাবারন,খুলনা,যশোর ও ঢাকা, চট্টগ্রাম ও ভারতের কলকাতা থেকে অনেক ধর্মপ্রান উপাসক উপাসিকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠান সুচীতে সকাল ৭ টায় প্রায় দেড় শতাধিক ধর্মপ্রান উপাসক উপাসিকা সারিবদ্ধ ভাবে বুদ্ধ কীর্তন সহকারে বর্ডারের জিরু পয়েন্ট থেকে বেনাপোলের প্রধান সড়কে মাথায় করে বুদ্ধ প্রতিবিম্ব সহকারে, চীবর ও বৌদ্ধ ধর্মাবলম্বী ও আগত পুরোহিত সহকারে শোভা যাত্রা বের করা হবে বলে জানান, বৌদ্ধ মন্দিরের প্রতিষ্ঠাতা, চট্টগ্রামের সন্তান বিশিষ্ট শিল্পপতি স্বপন বড়ুয়া চৌধুরী।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন স্বপন বড়ুয়া চৌধুরী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আত্মঅহমিকা ও আমিত্ব পরিহার করে মহান আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ—এই চেতনায়ই নিহিত রয়েছে পবিত্র হজ্বের মূল শিক্ষা। ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযমের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে তুলতে পারেন—এমনটাই মন্তব্য করেছেন বক্তারা।

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আল-মারচুচ হজ্ব কাফেলার উদ্যোগে আয়োজিত ‘পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মসূচি–২০২৬’-এ এসব কথা বলা হয়। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম।

হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে এবং মাওলানা সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জুনাইদ, গারাংগিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, বাকলিয়া বায়তুন নূর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন ফারুকী, হাবের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি হাজী শরিয়ত উল্লাহসহ বিভিন্ন আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পবিত্র হজ্ব হচ্ছে ধৈর্য ও ত্যাগের সর্বোচ্চ অনুশীলন। মকবুল হজ্বের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। দীর্ঘ সফর, ভিড় ও নানাবিধ প্রতিকূলতার মধ্যেও সংযম ধরে রাখা এবং অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকাই হজ্বের প্রকৃত তাৎপর্য।

তারা আরও বলেন, আল-মারচুচ হজ্ব কাফেলা গত ২৬ বছর ধরে হজ্বযাত্রীদের আন্তরিক সেবা দিয়ে দেশের হজ্ব ব্যবস্থাপনায় একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর ঘরের মেহমানদের সেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা ক্রমেই বিস্তৃত ও প্রশংসিত হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ ও নারী হজ্বযাত্রীদের জন্য পৃথক ব্যবস্থাপনায় হজ্বকালীন করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত ফলপ্রসূ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে সহিংস ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপরিস্থিতে বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জানা যায়,সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি কথিত পীর আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা (৬০) হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ