সাহিত্য-সংস্কৃতি চর্চা জীবনকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে

বিনোদন রিপোর্টার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাহিত্য-সংস্কৃতি চর্চা জীবনকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে।চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০তম পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলিত হই প্রাণের মোহনায় কথা ও কবিতায়, সুর আর ছন্দে স্নাত হই আনন্দেরই ঝর্ণাধারায়” শীর্ষক সাহিত্য সন্ধ্যা আলোচনা গত ২০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ আলোচক ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। উদ্ভোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে কথামালা, গান, আবৃত্তি, কবিতা ও ছড়া পাঠে অংশ নেন চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, লেখক, সংগঠক লায়ন এম.এ.সবুর, কবি আশীষ সেন, নাট্যজন সজল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, ছড়াকার উৎফল কান্তি বড়ুয়া, নান্টু বড়ুয়া, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি প্রতীমা দাশ, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, এম. ছগির পিন্টু, কবি মীর মনিরুল ইসলাম, শ্রাবন্তী বড়ুয়া, এস.এম.সালাউদ্দীন সামির, প্রকৌশলী সিঞ্চণ ভৌমিক, সাবিহা সুলতানা রক্সি, ডাঃ বরুণ কুমার আচার্য্য বলাই, মোঃ তিতাস, নিলয় দে, শিহাবুর রহমান, সাইফুল ইসলাম, তৌহিদুল আলম, রোজী চৌধুরী, ছৈয়দুল হক, সমিরণ পাল, এবাদুল হক, আনিসুর রহমান, আবুল হাসনাত মিনহাজ, ইমতিয়াজ প্রমুখ। সভায় বক্তারা বলেন-সাহিত্য ও সংস্কৃতি চর্চা জীবনকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষ্যে “কথা ও কবিতায়, সুর ও ছন্দে স্নাত হই আনন্দেরই ঝর্ণাধারায়” শীর্ষক আলোচনা সভা, কেক কাটা, বই ও বস্ত্র উপহার অনুষ্ঠান সম্প্রতি শহরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা বলেন-মানুষের মননকে পরিশীলিত ও পরিশুদ্ধ করতে পারে সাহিত্য ও সংস্কৃতি চর্চা। বাঙালি কৃষ্টি সংস্কৃতির বিকাশ ও বর্দ্ধনায় আমরা যত বেশি কাজ করব ততবেশী সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হবে। মৌলবাদ জঙ্গিবাদ নির্মূলে সাহিত্য সংস্কৃতি মুখ্য ভূমিকা পালন করে। বক্তারা আরও বলেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০ তম পর্ব পূর্তি এক মাইলফলক সর্বোপরি সাহিত্য সংস্কৃতি অঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে। কালের পরিক্রমায় এটির ঐতিহাসিক মূল্য নির্দ্ধারিত হবে। ধারাবাহিকভাবে এহেন কার্যক্রম সাহিত্যাঙ্গনে সত্যি বিরল। মানুষের মননশীলতাকে সত্য সুন্দরে উদ্ভাসিত করতে এর মূল্য অপরিসীম। সমাজের কুপ্রবৃত্তি মানসজাত মানুষের মন ও মননকে সৎপ্রবৃত্তিজাত করে তুলতে সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই। জ্ঞান বিজ্ঞান অনুশীলন, মুক্ত বুদ্ধির চর্চাকে বেগবান করতে সাহিত্য সংস্কৃতির গুরুত্ব অপরিসীম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার : কণ্ঠশিল্পী জুলির বিবৃতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিতর্কিত ঈদ রাজনৈতিক সংশ্লিষ্টতাযুক্ত শিল্পীকে দিয়ে গান পরিবেশন করানোর অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। এসব অপপ্রচার সর্বতোভাবে ‘মিথ্যা’ দাবি করে তিনি বিবৃতি দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন এই শিল্পী।


বিবৃতিতে কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে গান পরিবেশন করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে আমার ব্যাপারে ছড়নো বিভ্রান্তমূলক ও মিথ্যা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তি আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, মানহানীর সংবাদসহ নানা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে শিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দলীয় পদ-পদবীতে ছিলাম না এবং এখনো নেই। ১৭ বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন আয়োজনে গান গেয়ে আসছি। কিন্তু অতীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মানহানিকর মিথ্যাচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই শিল্পী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানহানি ও অপপ্রচারের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় প্রতিক্রিয়া জানান মডেল পিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইতালির ভেনিস শহরে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার ঘটনা ঘটেছে।বিনোদন অঙ্গনে এনিয়ে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বাইরে ঘটে যাওয়া এ ধরনের ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের উদ্বেগ ও হতাশার কথা জানান তিনি। সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করে পিয়া জান্নাতুল লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর সংবেদনহীন হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।

তিনি আরো লেখেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায় বা মনটা আরও খোলামেলা হয়ে যায়, আসলে তা নয়। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।

গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় আজমেরী হক বাঁধনকে‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে
হামলা করেন।এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও শিশু সন্তান। পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে এরপর তাকে গালিগালাজ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে বাঁধন জানান, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোমল পানীয় ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের সময় তার মুঠোফোন ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদ জানান অভিনেত্রী। পরে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ