সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নড়াইলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জীবন শেখ(৩০) কে গ্রেফতার করেছে। সে পৌরসভার আলাদাতপুর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ীর ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর থানার এএসআই তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার আলাদাতপুর গোডাউনের পিছনে অভিযান চালিয়ে আশরাফ উকিলের ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে মোঃ জীবন শেখ (৩০) কে নিজ বাসা থেকে গ্রেফতার করে ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।









