আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পুলিশের ওপর হামলার আসামি কাউন্সিলর জামাল গ্রেফতার।

তিমির বনিক মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


মৌলবীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় আসামী পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

জামাল পৌরসভার কামারগাওঁ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে কেন্দ্রীয় কমিটির বিএনপি’র সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত অক্টোবর মাসে পুলিশের ওপর হামলায় আক্রান্ত একটি মামলার আসামী হিসেবে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পুলিশি প্রহরার প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ