আজঃ শুক্রবার ১০ জুলাই, ২০২৬

খাগোসির স্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিল যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি কলামিস্ট ও সমালোচক জামাল খাগোসির স্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।

খাগোসি ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে নি*হত হন। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সৌদি গোয়েন্দারাই তাকে হ*ত্যা করেছে।

নিরাপত্তা হুমকিতে থাকা জামাল খাগোসির স্ত্রী হানান ইলাতর ২০২০ সালে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে তাকে অনির্ধারিত সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র যা গত ২৮ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিবিসিকে ইলাতর আবেগভরা কণ্ঠে জানান, তারা জামালের জীবন নিয়েছে আমার জীবন ধ্বং*স করেছে তবে শেষ পর্যন্ত আমরাই জিতেছি।

তিন বছর আগে তিনি এই রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার নিজ দেশ মিশর অথবা তার ২৫ বছরের আবাস সংযুক্ত আরব আমিতার কোনোটাই তার জীবনের জন্য নিরাপদ নয়।

ইলাতরের আইনজীবী রান্ডা ফাহমি জানান, এমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করা ইলাতর তার চাকরি ও অতীত জীবন পরিত্যাগকরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এসে থাকতে শুরু করেন। এখানেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ২০২১ সালে তিনি ওয়ার্ক পার্মিট যোগাড় করতে সমর্থ হন। কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত বাইডেন ইলাতরের জন্য যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের দরজা খুলেছেন এবং তাকে ভয় থেকে মুক্ত করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কোয়ার্টার ফাইনালের ৮ দল কে কার বিপক্ষে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কোয়ার্টার ফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। ষোলোর দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।
বাংলাদেশ সময় অনুযায়ী কোয়ার্টার ফাইনালের সময়সূচি
১০ জুলাই শুক্রবার
………………………..…
ফ্রান্স বনাম মরক্কো রাত ২টা
১১ জুলাই শনিবার
………….……………….
স্পেন বনাম বেলজিয়াম রাত ১টা
১২ জুলাই রোববার
……………………………
নরওয়ে বনাম ইংল্যান্ড রাত ৩টা
১৩ জুলাই সোমবার
…………………………….
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড সকাল ৭টা

চারটি ম্যাচের বিজয়ীরা জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে
ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন আইনপ্রণেতা তদন্ত শুরুর দাবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই দাবি উঠেছে।

গত ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। প্রচলিত নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলার সুযোগ ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য।

এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালীন লাল কার্ডের শাস্তির নিয়ম বদলে দেওয়া ফুটবলের ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে ফিফা।আইনপ্রণেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে ফিফা জানিয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তাদের ডিসিপ্লিনারি কমিটি। খেলাধুলা নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর নির্ভরশীল।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ