আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও-৩ , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশংকৈল আংশিক) আসনের নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী। শনিবার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের বাক্স সিলসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেওয়া হয়। শনিবার দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনের সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলমকে সঙ্গে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার নামে নামে ভোট কেন্দ্রের ভোট কক্ষ অনুযায়ী বাক্স, সিলসহ অন্যান্য সামগ্রীসহ বুঝিয়ে দিচ্ছেন।

এ সময় ঠাকুরগাঁও-৩ এর ৫২টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬টি রাণীশংকৈল উপজেলায় ৫২টি। সব মিলে ১২৮টি ভোট কেন্দ্র।

ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনের সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, সকাল থেকেই প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, জাপা মনোনীত হাফিজ উদ্দীন লাঙ্গল প্রতিকে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মনোনীত অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতিকে বিকল্পধারা বাংলাদেশ মনোনীত খলিলুর রহমান কুলা প্রতিকে এছাড়াও ইগল প্রতিকে নারী স্বতন্ত্র প্রার্থী আশা মনি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪টি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ