আজঃ রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের শঙ্খনদীতে বিনয়বাঁশী পরিবারের আনন্দ ভ্রমণ

দোলন দাশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের দোহাজারী উপজেলার কাটগড় এলাকায় শঙ্খনদীর দু’পাশের মনোরম পরিবেশে সৌন্দর্য উপভোগ, নৌকা ভ্রমণ ও পরিদর্শন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী পরিবারের সদস্য ও শিল্পীগোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাশ, বিথি দাস, দীপিকা দাশ, শিল্পীরানী দাস, মিতা দাস, দীপা দাস, জুয়েল মল্লিক, পপি মল্লিক, নিশা দাস, বিশ্বজিৎ দাস, দেবব্রত দাস, তুষি দাস, আকাশ দাস, অনিক দাস, দ্বীপ দাস, ক্ষুদে চিত্রশিল্পী দীপায়ন দাশ অর্ণব, মোহিনী দাস, অর্ক দাস, রাজ মল্লিক প্রমূখ।
এসময় উপস্থিত সকলের মাঝে বক্তব্যকালে শিল্পী বিপ্লব জলদাস বলেন – ভ্রমন ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়। ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে । কুসংস্কার, গোঁড়ামি এবং সংকীর্ণতার জন্য ভ্রমণ হলো মহা ঔষধ। ভ্রমণ এবং স্থান পরিবর্তন, মনে নতুন উদ্যম জোগায়। বিজ্ঞপ্তি

ছবির ক্যাপশন : শঙ্খনদীতে বিনয়বাঁশী পরিবারের আনন্দ ভ্র

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এওয়ার্ড প্রোগ্রামে এসে সেলফি নিলেন ডান্সার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এওয়ার্ড প্রোগ্রামে এসে সেলফি নিলেন ডান্সার।

৯ মাসের নিষেধাজ্ঞা থাকছে সেন্ট মার্টিন ভ্রমণে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আজ ৩১ জানুয়ারি চলতি মৌসুমের শেষদিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক করে প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন।

সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন- অধিকাংশ ব্যবসায়ী লাভ তো দূরের কথা, বরং লোকসানে পড়েছেন। নির্বাচন শেষে যদি আবার পর্যটন চালু করা হয়, তাহলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন-দ্বীপের প্রায় সব মানুষ পর্যটনখাতের সঙ্গে যুক্ত। হঠাৎ করে ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন।এদিকে মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও চার মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আলোচিত খবর

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ