আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোট আগামীকাল

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিতকৃত ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দের নির্বাচন আজ (শনিবার) নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে। গত ৭জানুয়ারি নির্বাচনে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের কারনে ভোট বাতিল ও স্থগিত রাখা হয় গৌরীপুর আসনের ফল।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানান, আগামীকাল শনিবার ওই স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। কেন্দ্রে লাগানো হয়েছে ১২টি সিসি ক্যামেরা। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টীম রয়েছে ৩টি করে। এছাড়াও র‌্যাব, ডিবি, এপিবিএন ও বিজিবি মোতায়েন রয়েছে। এই কেন্দ্রে ভোট নিতে ১জন প্রিজাইডিং, ৭জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪ জন পোলিং অফিসার ময়মনসিংহ থেকে নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, ৭ জানুয়ারি ভোট চলাকালীন ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুবৃত্তরা ব্যালট ছিনিয়ে নেওয়া ভোট বাতিল হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩হাজার ১শ ৯ ভোট, নিকটতম প্রতিন্দ›িদ্ব ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫৬২হাজার ২শ ১ ভোট। নৌকার প্রার্থী ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। বাতিল হওয়া কেন্দ্রের মোট ভোট ৩ হাজার ৩২ টি। যে কারনে ফলাফল ঘোষণা করা হয়নি।
ভালুকাপুর কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেয়ার ঘটনায় সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেলসহ ১৫৪ জনের নামে মামলা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভালুকাপুর সরকারি স্কুলের সামনে র‌্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের সামনে ও ৭টি বুথে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

গ্রামের বাসিন্দা মোঃ সাদেক মিয়া বলেন, আবারও ভোট গ্রহণ হবে বলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা কর্মীরা প্রতিদিন ভোট চাইছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনবার ভোট চাইতে দুই প্রার্থীর পক্ষ থেকে কর্মীরা আসছেন।
চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেল সাংবাদিকদের বলেন, ব্যালট ছিনতাইয়ের অভিযোগে আমার নামে যে মামলা হয়েছে সেটি মিথ্যা মামলা। আমি এ মামলায় আদালত থেকে জামিনে মুক্ত আছি। ৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আগামীকালও আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।
এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এই কেন্দ্রে আগামীকালের ভোট খুব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের ভোটের মধ্য দিয়ে নৌকার বিজয়ের জন্য আমরা মুখিয়ে আছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধন শেষে খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২ টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় এই খাল পূনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৫৩টি জেলায় খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।পরে প্রধানমন্ত্রী রহমান তারেক রহমান খালের পারে স্থানীয় বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, দিনাজপুর-১ আসনে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনে এমপি সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।প্রসঙ্গত, দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এই খাল পুনঃখননের ফলে প্রায় ১২০০ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। একই সঙ্গে প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কমে যাবে বলে আশা স্থানীয়দের।

এরপরে বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

তারপরে গোর এ শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার মাধ্যমে দিনাজপুরের সফর শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ