কক্সবাজার:

লাল পাহাড়ে ‘আরসা’র আস্তানায় মিলেছে অস্ত্র, মাইন ও গুলি : গ্রেপ্তার ৩।

উখিয়া প্রতিনিধি: এম.এ. রহমান সিমান্ত:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার জেলার উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে অবস্থিত পাহাড়। ক্যাম্প থেকে অনুমানিক ৫ কিলোমিটার গহীনে নিরাপদ আস্তানা তৈরি করেছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠি আরসার সন্ত্রাসীরা। চারপাশ সবুজ হলেও এ পাহাড়ের নাম লাল পাহাড়। যেখানে ভয়ে সহজে কেউ যায় না। আর সেই পাহাড়ে দিনে অবস্থান করে রাতে ক্যাম্পে এসে নাশকতা, হত্যার মিশন বাস্তবান করে থাকে ‘আরসা’।

সেই লাল পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি ২২টি অস্ত্র, ৪টি মাইন, মাইন তৈরির সরঞ্জাম, একে ৪৭ সহ বিভিন্ন অস্ত্রের ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব ১৫। এসময় গ্রেপ্তার করা হয়েছে আরসার ৩ সন্ত্রাসীকে।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তার মো. উসমান, নেছার আহমদ ও মো. ইমান উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ও আরসার নানা দায়িত্ব প্রাপ্ত।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, লাল পাহাড়ে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে র‌্যাব। পুরো পাহাড় ঘিরে র‌্যাব। কিন্তু র‌্যাবের অবস্থান টের পেয়ে পালিয়ে যায় অনেকেই। কিন্তু ধাওয়া দিয়ে ধরা হয় উসমান, নেছার ও ইমানকে। আর আস্তানা থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি ২২ টি অস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি মাইন, মাইন তৈরির সরঞ্জাম ও গোলাবারুদ।

তিনি জানান, আরসার শীর্ষ গান কমান্ডার উসমান, মাইন তৈরিতে পারদর্শী নেছার ও গুলি চালাতে পারদর্শী ইমান। তিনজনই দিনে অবস্থান করে লাল পাহাড়ের আস্তানায়। যেখান রয়েছে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও মাইন। যা নিয়ে রাতে ক্যাম্পে হামলা করে বলে স্বীকার করেছে।

র‌্যাব জানায়, আরসা প্রধান আতাউল্লাহর নির্দেশে ক্যাম্পে গড়ে তোলা হয় ১২টি গান গ্রæপ। যারা ক্যাম্পে নাশকতা করছে।

এব্যাপারে মামলা করে গ্রেপ্তারদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

গেলো বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো থেকে সন্ত্রাসী সংগঠন আরসার ৮৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. ইউনূসের বিরুদ্ধে কর-সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।সব মিলিয়ে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে ৫০টি।


২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে করা এসব মামলার বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের জন্য হাইকোর্ট আদেশ দেয়। এ রায়ের পরই বিগত সময়ের মামলা বিষয় সামনে উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর কর দাবি কয়েকশ কোটি টাকা।


এনিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, তার মক্কেল মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এবং বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে।রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ