আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বানিজ্যিক রাজধানী:

চোরাই স্বর্ণসহ চট্টগ্রামে স্বাস্থ্য কর্মকর্তা আটক।

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের চারটি বার পাচারের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার। আটক ওই কর্মকর্তার নাম ডা. শরীফ।

তবে আটক অন্যজনের নাম জানা যায়নি। তিনি সকাল সাড়ে ৯ টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন। সিআইআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, সকালে বিমানটি অবতরণের পর ওই বিমানের এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন।

তিনিই পাচার করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়, স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটা বারের ওজন ছিল ১১৬ গ্রাম। তিনি বলেন, এটা সম্মিলিত অভিযান ছিল, কাস্টমস, সিআইআইডি, শুল্ক গোয়েন্দা, অন্য দুই গোয়েন্দা সংস্থাও ছিল। আর স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের ১ হাজার ৩৩০টি, ব্যক্তিগত হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি-আইজিপি।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ