আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

গৌরীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলার সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক প্রমুখ।
বিজয়ীরা হলেন স্কুল পর্যায়ে কুইজে মো. রাইসুল হাসান, আজমেরী সুলতানা সায়মা, ইয়াসিন আরাফাত আপন, মুহাম্মদ শাদমান করিম, অরিজৎ সেন, সাবিক আল হাসান সানি, মো. অলি উল¬াহ, মোছা. মোবাশ্বিরা জান্নাত, মোছা. তাসনোবা জাহান, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, জয়ন্ত সরকার, তাশদিয়া হাক্কাত তাইয়্যিবা, আতকিয়া আক্তার মিম, ইরফাত জাহান ইমা, স্কুল অলিম্পিয়াড জুনিয়রে মো. রাইসুল হাসান, ইসরাত জাহান পুষ্পিতা, আজেমেরী সুলতানা, অংকিতা ঘোষ চৈতী, মুন সাহ নিশিতা, কলেজ পর্যায়ে রেজাউল বিন ইসলাম শুভ, ইয়ানিনা অনন্যা, রুদ্র পাল, মরিয়ম আক্তার মিম, তাসদিয়া হাক্কাত তাইয়্যিবা।
প্রকল্প বাস্তবায়নে সিনিয়র গ্রুপে প্রথম গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় গৌরীপুর সরকারি কলেজ, তৃতীয় গৌরীপুর মহিলা কলেজ।
জুনিয়র গ্রুপে ১ম গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ৩য় যৌথভাবে গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়। ###

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ