আজঃ শুক্রবার ১৩ মার্চ, ২০২৬

বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেস রিলিজ

৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ২৮ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী ‘ব্লক-বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে সিডব্লিউসিসিআই এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং ট্রেনিং কমিটির চেয়ারপারসন আইভি হাসান ¯^াগত বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণের ধারণাকে কাজে লাগিয়ে ভবিষ্যত পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, প্রথমে ক্ষুদ্র আকারে শুরু করে পরবর্তীতে সামনে এগিয়ে যেতে পারবেন। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, জীবনে সামনে এগিয়ে যেতে প্রশিক্ষণের বিকল্প নাই। আমরা যত প্রশিক্ষণ নিব তত বেশি শিখবো। এ প্রশিক্ষণগুলো করার মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। প্রশিক্ষণে অর্জিত ধারণাকে কাজে লাগাতে তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি পরামর্শ দেন। সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা করার সার্বিক ধারণা অর্জন করতে পারবেন। তিনি আরও জোর দিয়ে বলেন যে ব্যবসা শহর কেন্দ্রিক না থেকে শহরের বাইরে সম্প্রসারণের জন্য যেন কাজ করে।

তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন লুৎমিলা ফরিদ, পরিচালক ও আইসিটি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপারসন নূজহাত নূয়েরী কৃষ্টি এবং সদস্য ফাতেমা বাদশা। অনুষ্ঠান শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) আশেপাশে দুটি ড্রোন পড়ে, যার ফলে দুই ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিক সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।City & Local Guides

DXB এবং DWC পরিচালনাকারী দুবাই বিমানবন্দর, সংক্ষিপ্ত বিঘ্নের পর ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করে।সময়সূচী পরিবর্তন অব্যাহত থাকায়, যাত্রীদের তাদের বিমান সংস্থা কর্তৃক তাদের বিমান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

DXB-তে একটি কনকোর্সে একটি ঘটনায় সামান্য ক্ষতি হয়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি পরিচালনা করা হয়।

চারজন কর্মী আহত হন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনার কারণে, বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল,বিমানবন্দরটি পূর্বের এক বিবৃতিতে বলেছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ