আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দেবরকে পুলিশ ধরতে গিয়ে ভাবীর মৃত্যু।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের জুড়ীতে দেবরকে ধরতে গিয়ে ভাবির ঘরে হানা দেয় পুলিশ। গভীর রাতে পুলিশ দেখে ভয়ে হার্টঅ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন চাম্পা বেগম (৬৫)। মঙ্গলবার ভোররাতে উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত চাম্পা বেগমের মেয়ে হাছনা বেগম, গ্রামের মুরুব্বি শামসুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন জানান, রাত ১২টার পর এসআই ফরহাদের নেতৃত্বে পুলিশ ওই নারীর বাড়িতে যায় তার দেবর কোনো এক মামলার আসামি মকবুল আলী বলাইকে ধরতে। সেখানে ভুল করে তার ভাই মৃত শুয়াইব আলীর দরজায় ডাকাডাকি ও বাড়াবাড়ি করে। ঘরে শুয়াইব আলীর স্ত্রী চাম্পা বেগম, তার পুত্রবধূ ও ছোট দুই নাতি নিয়ে বসবাস করেন। ডাকাডাকি ও বাড়াবাড়ির শব্দ শোনে বৃদ্ধা অসুস্থ চাম্পা বেগম দরজা খুলে পুলিশ দেখে ভয়ে তার অসুস্থতা বেড়ে যায় এবং হার্টঅ্যাটাক করে গভীর রাতে মৃত্যুবরণ করেন।

তাদের দাবি হলো- পুলিশকে বেশ সতর্ক হয়ে কাজ করতে হবে। ভুল জায়গায় হানা দিয়ে আর যেন কারো মৃত্যু না ঘটায়।

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ওই নারীর সঙ্গে পুলিশের দেখাই হয়নি। তিনি অসুস্থতায় মারা গেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ