আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শন করলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি।

মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)

জাতীয়:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরের সংঘাতময় পরিস্থিতি এপারে প্রভাব পড়ার কারনে সেখানকার ঘুনধুম সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র টি সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর ঘুমধুমের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হবে।

এছাড়া আগামী ২/১দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রিত মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যদের মায়ানমারে ফেরত পাঠানো হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। এসময় তার সাথে চট্টগ্রামের পুলিশের ডিআইজি মোহাম্মদ নূরে আলম মিনা, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজ ইসলাম, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার ও ডিআইজি সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। ওই কেন্দ্রটিতে পাঁচ শতাধিক এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে ঐ কেন্দ্রটিতে ১৫৮ জন মায়ানমারের বিজিপি সদস্য অবস্থান করছে। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বিজিবি।
চট্টগ্রামে ডিআইজি নূরে আলম মিনা জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ কাজ করছে। এদিকে বান্দরবান সীমান্তে কোন গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লোকজনদের জিরো লাইনের কাছে না যেতে নির্দেশনা দিয়েছে বিজিবি। বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে সীমান্তে। সীমান্ত এলাকায় বসবাসকারীরা সবাই এখন ঘরে ফিরে গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ