নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অত্যন্ত আনন্দঘন পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী আফজাল খানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, বীরবেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন,বীরবেতাগৈর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসরাইল ভুইয়া হুমায়ুন প্রমুখ।বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আর্জেন্টিনা বিশ্বকাপে পরাজয়ের পর দেশে ফিরেছেন, ফিরেনি মেসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফিরেনি। দল দেশে পৌঁছানোর সময় সমর্থকরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরেনি । স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।
খবর – এএফপি।

বাংলাদেশ রেলওয়ের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান ১৬ জুলাই শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম চৌধুরী, কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জোনাল স্পোর্টস কাউন্সিল(পূর্বাঞ্চল), জনাব মোশারফ হোসেন দিপ্তি, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল। জনাব মোঃ শফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী(পূর্ব), এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব) ও আহবায়ক, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) ও এসডব্লিউও(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, জনাব মো: হারুনুর রশীদ, ডিডি(পিআর)(পূর্ব), এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু, জনাব মামুনুল ইসলাম (মামুন),বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। জনাব আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও কাউন্সিলর, সিজেকেএস।

কর্মকর্তাগণ বিকেল ৪:৩০ টায় ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন।১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় গত ১৩-০৭-২০২৬ খ্রি: উদ্বোধন হয়। চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ উক্ত তারিখ হতে প্রত্যেকটি দলের ৩ টি করে খেলা অনুষ্ঠিত হয়ে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ডিএসএ(সদর) ও

ডিএসএ(চট্টগ্রাম) দলের মধ্যে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলা হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল দল ৩-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ডিএসএস(চট্টগ্রাম) দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজকদের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ