আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুলাউড়ায় যানজট নিরসনে পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরসভার আয়োজনে যানজট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার হল রুমে সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এসভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টিবিএফ এর সভাপতি ব্যবসায়ী নেতা ময়নুল ইসলাম শামীম, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির নেতা ফয়েজ উদ্দিন, কুলাউড়া পরিবহন শ্রমিক নেতা রাজুম আলী রাজু , সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতা শাহাজাহান মিয়া, ব্যাটারী চালিত রিকশা শ্রমিক নেতা আলী হায়দার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খাঁন বাবু, অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে।

মতবিনিময় সভায় কুলাউড়া পৌর শহরকে আধুনিক সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে যানযট নিরসনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাটমোহরের রামনগর ঘাটে বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ একযুগেও করা হয় নাই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাটে নির্মিত বড়াল নদীর উপর পাকা ব্রিজ নির্মাণ কাজ করার প্রকল্প গ্রহণ করা হয়।
প্রকল্প কাজের বেজ বা ভিত্তি স্থাপন ,দুই পাশে সাইড পিলার এবং নদীর মাঝে পৃথক দুইটি পিলার নির্মাণ করা হয়। কিন্তু রহস্যজনক কারনে ব্রিজের ভিম,ছাদের কাজ না করে, অস্থায়ী সরু বেইলি ব্রিজ দেওয়া হয়। বর্তমানে বেইলি ব্রিজটির নাট- বোল্ট প্লেট,সিড খুলে নড়বরে হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।

ওয়ান-ওয়ে বেইলি ব্রিজে উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করতে পারে না। অধিক ব্যস্ততম চাটমোহর- ছাইকোলা-কাচিকাটা সড়কের রামনগর ঘাটে বড়াল নদীর উপর নির্মাণ করা হয় ঐ বেইলি ব্রিজ। এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে রামনগরের নদীর মাটির ক্রসবাঁধ অপসারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় একযুগ পরও এখানে পাকা স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় নাই।

আজ ১৮ ফেব্রুয়ারি বেইলি ব্রিজ এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায়,অপসারিত মাটির ক্রস বাঁঁধের নদী বক্ষ থেকে মাটি অপসারণ করা হয় নাই। ফলে বড়াল নদীর সরাসরি পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।অপর দিকে বড়াল নদীর ঐতিহ্য হারাতে বসেছে। রামনগর ঘাটের পাকা ব্রিজ নির্মাণ কাজের তদন্ত এবং বেইলি ব্রিজটি অপমারণ করে প্রশস্ত পাকা ব্রিজ নির্মাণের অসমাপ্ত কাজ সমাপ্ত করা আশু প্রয়োজন।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ উর রহমান।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ