আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

খেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিনিধি সভা নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি গোপাল কৃষ্ণ লালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী।
আসর প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বর্ণালী খেলাঘরের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, ঊষার আলো আসরের সভাপতি অধ্যাপক জোাবেদা খানম, পদ্মকুঁড়ি আসরের সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, বৈশাখী আসরের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কপোতমালা আসরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, বালুকাবেলা আসরের সাধারণ সম্পাদক ডা. সুমন তালুকদার, জলসিঁড়ি আসরের আহবায়ক দীপঙ্কর রুদ্র, নীলাম্বরী আসরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান।
সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহকের প্রোজ্জ্বল উওরাধিকার ‘খেলাঘর। ’৫২এর ভাষা আন্দোলনের চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র অগ্রযাত্রা সূচিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এদেশের শিশু-কিশোরদের ‘সুস্থ সুন্দর ও আনন্দময় শৈশব’ গঠনের লক্ষ্যে খেলাঘর অতিক্রম করেছে গৌরবের ৭২বছর। খেলাঘরের মূল লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। খেলাঘরের এ সুদীর্ঘ পথ পরিক্রমায় শিশু-কিশোরদের সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সারাদেশে বিপুল সংখ্যক সংগঠক ও কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রতিনিধি সভায় মহানগরের আওতাধীন বিভিন্ন শাখা আসরের কর্মী-সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ