খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে : খোরশেদ আলম সুজন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে বলে মন্তব্য করেছেন হযরত শাহ্ছুফী মঈনুদ্দীন শাহ্ (রহ:) দাখিল মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। ৪ মার্চ ২০২৪ সকালে মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উক্ত মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল রাখে। এছাড়া খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে কাজের উদ্যম সৃষ্টি হয়। তাছাড়া খেলাধুলা সকল প্রকার নৈতিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, বর্তমান সময়ে আমরা একটি অস্থির সমাজ ব্যবস্থা পার করছি। যেখানে ক্রমশ খেলাধুলা সংকুচিত হয়ে যাচ্ছে। বাণিজ্যিকরণের থাবায় খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান হারিয়ে যাচ্ছে। ফলত শিক্ষার্থীরা এখন মাঠের খেলাকে বাদ দিয়ে মোবাইলের স্ক্রীনকে খেলার মাঠ বানিয়েছে। এতে করে তাদের মনের উপর বিরূপ প্রভাব পড়ছে। খেলার মাঠের অভাবে তারা মোবাইলে নানা রকমের অনলাইন গেমস কিংবা ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছে। একটানা মোবাইল, ট্যাব কিংবা কম্পিউটার চালাতে গিয়ে তাদের শারীরিক এবং মানসিক জটিলতা দেখা দিচ্ছে। তাই শিক্ষার্থীদের মোবাইল থেকে খেলার মাঠে ফিরিয়ে আনার আহবান জানান তিনি। এক্ষেত্রে অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সারাক্ষণ লেখাপড়া কিংবা কোচিং সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহবান জানান সুজন। তিনি আরো বলেন, জ্ঞাণ অর্জনের জন্য অবশ্যই লেখাপড়া কিংবা কোচিংয়ের প্রয়োজন আছে। কিন্তু তারপরও এর থেকে কিছু সময় বের করে খেলাধুলার জন্য ব্যয় করতে হবে। আর এতে করেই গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর আগামী প্রজন্ম বলে যোগ করেন খোরশেদ আলম সুজন। মাদরাসা সুপারিনটেনডেন্ট মো. আলী নেওয়াজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসা গভর্ণিং বডির সদস্য মুহাম্মদ লোকমান, মুহাম্মদ মনির উল্লাহ। এসময় মাদরাসার সর্বস্তরের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট, হাই জাম্প, দৌড়, বিস্কুট খেলাসহ বিভিন্ন ক্যটাগরিতে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুয়েটে ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী- এ তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমআইএসটির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

এবার পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শহরগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

আহতদের দেখতে গিয়ে আসলাম চৌধুরী সীতাকুন্ডের ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল কাম্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুন্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। সমানবিক বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন ভিশন বাস্তবায়ন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া এবং বাড়বকুন্ড ইউনিয়নে আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে অনুষ্ঠিত সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেটি কারো কাম্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি কখনও সংঘাতে রূপ নেয়াটা উচিত নয়। অতীতের ন্যায় সবাইকে আবারও একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তৃতীয়পক্ষ সুযোগ নিবে। সেই সাথে দেশের অগ্রযাত্রা উন্নতিতেও বিরূপ প্রভাব পড়বে। খুব সহসাই সবাইকে এককাতারে এনে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম-সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মোঃ রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমান, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, বশর চেয়ারম্যান, ইদ্রিস মিয়া, আওরঙ্গজেব মোস্তফা প্রমূখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ