নগরকান্দায় মৃৎ শিল্পের কুমারদের জীবন কাটছে মাটির সাথে

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাল পাড়ার মৃৎ শিল্পের কারিগরা সারা বছর জুড়েই মাটি দিয়ে বাহারি ধরনের জিনিসপত্র বানাতে ব্যস্ত থাকে। তাদের জীবন কাটছে মাটির সাথে।

প্রাচীনকাল থেকে বংশনুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎ শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে। যারা মাটি নিয়ে কাজ করে পেশায় তারা কুমার আবার অনেকে বলে পাল। দিন দিন যেভাবে এ শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তারা এ পেশা নিয়ে বেশ চিন্তিত। তারপরও নগরকান্দায় এমন এলাকা বা এমন গ্রাম আছে যেখানে এখনো বাংলার ঐতিহ্য তারা ধরে রেখেছে। এমনি একটি গ্রাম হচ্ছে
গোপালপুর। পাল পাড়ায় বসবাস করে ৩৫ টি পাল পরিবার।
এক সময় এসকল কুমার পল্লীর মানুষের বাড়ির প্রায় সব ঘর ছিল মাটির তৈরী। সময়ের পরিবর্তনে এখন তাদের বাড়ী ঘরের অনেক পরিবর্তন ঘটেছে।

তাদের বাড়ির সামনে ছোট্ট উঠান। উঠানজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদামাটির তৈরি হাঁড়ি,পাতিল, কড়াই কলস,ফুলের টপ,চারি ও দইয়ের খুঁটিসহ ছোট-বড় নানা রকমের পাত্র। এমনকি হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন পুঁজা উৎসবকে সামনে রেখে তারা নিপুণ হাতে প্রতিমা ও তৈরি করেন। এশিল্পের সাথে জড়িতদের শিক্ষা ও জীবনযাত্রার মান অনুন্নত হলেও তাদের মধ্যে রয়েছে অসাধারণ নিপুণ শৈল্পীক গুণাবলী।এসকল জিনিসপত্র পাইকারি ও বিভিন্ন হাটবাজারে বিক্রি করে থাকেন। কোনমতে দিন কাটছেন পাল পাড়ার কুমারদের জীবন। মাটির অভাবে বেশি জিনিসপত্র এখন আর বানাতে পারছেনা।এগুলো বিক্রি করে কোনমতে দিন যাপন করছেন তারা।
পাল পাড়ার কুমাররা সরকারি ভাবে সাহায্য সহযোগীতা পেতে সরকারি সংশ্লিষ্টদের কাছে জোর দাবী জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

ফুল বাগানেই সুন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদ দূরে বলেই সুন্দর
নক্ষত্র দূরে বলেই
চাঁদের চেয়ে সুন্দর।

ফুল বাগানেই সুন্দর
ছুঁতে গেলে ঝরে পড়ে
ফুল আর ফুল থাকেনা ,
প্রেমের মানুষ দূরেই সুন্দর
কাছে এলে প্রেম থাকেনা ।

আপনজন যত দূরে
তত বেশী মনে পড়ে
বিরহ যাতনা যাপিত জীবন
বারবার মনে পড়ে ।

মহান সৃষ্টিকর্তা যত দূরে
ততই কাছে ততই সুন্দর
সেজদায় লুটিয়ে প্রাণ
আপন সত্তা করি সমর্পণ ।

রচনাকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬ ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ