মাত্র ১৮ মিনিটের বক্তব্যে গোটা জাতি উজ্জীবিত হয়েছিল

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। ১৯৭১ সালের এই দিনেই তিনি স্বাধীনতা দিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান)স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলার পাঁচরিয়া হালিমা রহমান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম মাস্টার,সাংবাদিক আ.ন.ম সেলিম, পাঁচরিয়া হালিমা রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমদ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ইউনুস মিয়া, সিনিয়র শিক্ষক মুহাম্মদ নুর, সহকারী শিক্ষক অনিক বড়ুয়া, জাহিদা পারভীন চৌধুরী, রবিউল হোসেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী একা বড়ুয়া,সানজিদা সুলতানা শিপা,তৈয়বা সুলতানা নিলা,আদিত্য বড়ুয়া নুসরাত জাহান ওহী,জাহিদুল ইসলাম সহ সকল বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পাবে তাদেরকে ৫ হাজার টাকা এবং বিদ্যালয়ের ফান্ডে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

ফুল বাগানেই সুন্দর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদ দূরে বলেই সুন্দর
নক্ষত্র দূরে বলেই
চাঁদের চেয়ে সুন্দর।

ফুল বাগানেই সুন্দর
ছুঁতে গেলে ঝরে পড়ে
ফুল আর ফুল থাকেনা ,
প্রেমের মানুষ দূরেই সুন্দর
কাছে এলে প্রেম থাকেনা ।

আপনজন যত দূরে
তত বেশী মনে পড়ে
বিরহ যাতনা যাপিত জীবন
বারবার মনে পড়ে ।

মহান সৃষ্টিকর্তা যত দূরে
ততই কাছে ততই সুন্দর
সেজদায় লুটিয়ে প্রাণ
আপন সত্তা করি সমর্পণ ।

রচনাকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬ ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ