আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রীতিমিলন ও নৌবিহার’২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠার ৫৭ বছর অতিক্রম করার পর বর্ণাঢ্য আয়োজনে গত ৯ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কত্রিক ৪র্থ প্রীতি মিলন ও নৌবিহার ২০২৪ ।

বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পাশ করা নবীন প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয়ের মাঠ। অনেক দিন পর বন্ধুদের পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা হয়ে ঊঠে আনন্দে আর্তহারা ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য হতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, ব্যাংকার, রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকসহ প্রায় দুশতাধিক প্রাক্তনী উপস্থিত ছিলেন।

স্কুলের নতুন পুরাতন শিক্ষাথীদের মিলনমেলা সকাল ৯টায় উদ্বোধন হওয়ার পরে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শোভা যাত্রা, স্মৃতি চারন, কবিতা আবৃতি, গান, অভিনয়, কৌতুক, বিভিন্ন খেলাধুলা ইত্যাদি ।

সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণ হতে যাত্রা করে সুসজ্জিত ইঞ্জিন বোট সহকারে কাপ্তাই উপজেলার জুম রেস্তোরাঁ এলাকার মনোরম পরিবেশে যাত্রা বিরতি, দুপুরের আহার শেষে সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জনাব ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক জনাব এস এম আহসানুল হক, আবু নাসের, ডা মহসিন, নজমুল হক, নেজামুল ইসলাম, আবুল বাসার, মাষ্টার হারুনুর রশিদ, আবু তাহের, জালাল, মুহাম্মদ কায়সার, সাইদুর, আব্দুল জলিল, এডভোকেট ফিরোজ, ইঞ্জিনিয়র রফিক, নজরুল তালকদার, সাইফুদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ