আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নগরকান্দায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ, র‌্যালী, পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণী।ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান শরিফ, আন্জুমানআরা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ