আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নগরকান্দায় ইয়াবা ও রামদা সহ গ্রেফতার-১

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:

ফরিদপুরের নগরকান্দায় ১১৫ পিস ইয়বা ও একটি রামদা সহ মোঃ ওবাইদুর খান নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমানের দিক নির্দেশনায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে আসামী ১। মোঃ ওবাইদুর খান, পিতাঃ জিন্দাল খান, সাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে গ্রেফতার করে। এ সময় আসামী ২। রোকন শেখ, পিতাঃ ছরোয়ার মোল্যা, ৩। সাজেদা বেগম, স্বামীঃ মোঃ ওবাইদুর খান, সাং- দক্ষিন কান্দি, থানা নগরকান্দা, জেলাঃ ফরিদপুর পালিয়ে যায়। এ বিষয় এস আই সেলিম মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন। আসমীদের বিরুদ্ধে নগরকান্দা ও ভাঙ্গায় থানায় একাদিক মামলা রয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবা ও ১টি রামদা সহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ