আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

বিভাগীয় সভাপতিবৃন্দের সাথে মতবিনিময় সভায় চবি উপাচার্য

শিক্ষা, গবেষণা ও উন্নয়নে চবি’কে এগিয়ে নেওয়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকদের সাথে এক মতবিনিময় গতকাল সোমবার দুপুর ১২ টায় চবি উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। সভায় বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয়। এ সময় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, বিশ^বিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন, জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ ও জ্ঞান গবেষণার উর্বর ক্ষেত্র। এ বিশ^বিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৃথিবীর উন্নত বিশ^বিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে সকল মহলের আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন। এ লক্ষ্য অর্জনে তিনি বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দকে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, ঙইঊ কারিকুলাম প্রণয়ন ও এর বাস্তবায়ন এবং বিশ^বিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রেখে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। উপাচার্য বিশ^বিদ্যালয় পরিচালনায় সকলের আন্তরিক সহযোগীতা কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ