আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আঘাতে গর্ভের সন্তান নষ্ট, যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

বিয়ের নামে প্রতারণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে এক নারীর সঙ্গে চার মাসের সংসার করার অভিযোগে মো. শাহীন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেস্ট্র বেগম মুমিনুন্নিসা খানমের আদালতে এই মামলা করেন হাটহাজারীর থানার দক্ষিণ পাহাড়তলীর ২৯ বছরের ভুক্তভোগী তরুণী। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মো.শাহীন, সীতাকুণ্ড থানার ভটিয়ারি ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার নাজিম চেয়ারম্যান বাড়ির মিজান নেজামীর ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী এক তরুণীর মাধ্যমে মো. শাহীনর সঙ্গে ওই তরুণীর পরিচয়। ভুক্তভোগী তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে আসামীর মধ্যে প্রেমের সর্ম্পক তৈরি হয়। প্রেমের সর্ম্পকের জেরে ভুক্তভোগী বিবাহের প্রস্তাবে দিলে রাজি হয়ে যায়। ২০২৩ সালের ১ অক্টোবর নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডে একটি কাজী অফিসে কোনো সাক্ষী এবং আকদ ব্যতীত বিভিন্ন কাগজে স্বাক্ষর গ্রহণ করে আইনগতভাবে বিবাহ সম্পন্ন হয়েছে বলে ভুক্তভোগী তরুণীকে জানায়। আইনানুগ স্বামী বিশ্বাস করে গত ৩ অক্টোবর কক্সবাজাররে একটি হোটেলে এক সঙ্গে অবস্থান করেন। ভুক্তভোগী একই ছাদের নিচে সংসার শুরু করতে শাহীনকে টাকা ফেরত প্রদানের শর্তে ২ লাখ টাকা প্রদান করে। ২০২৪ সালের ২৭ জানুয়ারি সীতাকুণ্ড থানার ভাটিয়ারি স্টেশন রোড নতুন মসজিদের পাশে রুহুল আমিন সিদ্দিক বিল্ডিংয়ে একটি ভাড়া বাসা নিয়ে স্বামী ও স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে। ভুক্তভোগী বিবাহের কাবিন চাইলে কালক্ষপেণ করতে থাকে। সঙ্গে পাওনা ২ লাখ টাকা ফেরত চাইলে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করে। এর মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি গর্ভের সন্তান নষ্ট করতে ভুক্তভোগীকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারে পেটে লাগলে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্বর্নের কানের দুল ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন আঘাতের কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এড. আসাদুজ্জামান খাঁন বলেন, আইনবহির্ভূতভাবে ও প্রতারণার আশ্রয় নিয়ে এক নারীর সঙ্গে চার মাসের সংসার করার অভিযোগে মো. শাহীন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ