আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দেবহাটার রন্তেশ্বরপুর খাল খনন উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটা ইউনিয়নের রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের ২ কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। উপস্থিত থেকে উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা এলজিইডির প্রকৌশলী শোভন সরকার, উপ-সহকারী প্রকৌশলী সাইফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী খাল প্রকল্প মসগুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বড়বাবু সহ স্থানীয় নেতৃৃবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাগন। উল্লেখ্য যে, রত্নেশ্বরপুর ভায়া ভাতশালা অভিমুখের খালটি দীর্ঘদিন ধরে পলি জমে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকার পানি নিস্কাশন না হওয়ায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের কল্যাণের কথা চিন্তা করে খালটি খননেন উদ্যোগ নেন প্রশাসন। খালটি খনন শেষ হলে এলাকার কৃষি, মৎস্য চাষে কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন এলাকাবাসী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ