আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অনাথ শিশুদের নিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ইফতার

নিজস্ব প্রতিবেদক

সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে নগরের সদরঘাট বাস টার্মিনালে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এতিম শিশুরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুস্থ ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (এসডব্লিওএস) আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। নগরের সদরঘাট বাস টার্মিনালে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কদম মোবারক এতিমখানার অধীনে থাকা অন্তত ৭০ জন এতিম শিশু অংশ নেয়। পরে ইফতারের শেষে এসব শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানতে চাইলে ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ আশিকুল মাহমুদ ইরফান বলেন, সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজকে আলোকিত করার প্রত্যয় থেকে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্লাবের সদস্যরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। তিনি আরও বলেন, খাবার পেয়ে পথশিশুরা অনেক খুশি হয়েছে। আগামীতে তাদের জন্য আরও ভালো কিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস অনুষদের দুই শিক্ষক-অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী ও প্রভাষক উম্মে হুমায়রা, ক্লাবের সদস্য এবং সিআইইউর চার অনুষদের শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ