আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বার্থ, শিপ্ ও টার্মিনাল অপারেটরের নিবন্ধিত শ্রমিক-কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২তলা বিশিষ্ট একটি আধুনিক শ্রমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে ফার্মেসী, এক্স-রে রুম, ইসিজি রুম, ডক্টরস্ রুম, অবজারভেশন রুম, ড্রেসিং রুম, নার্স স্টেশন, স্টোর রুমসহ থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা। বন্দরের ২নং এবং ৩নং গেইটের মাঝামাঝি স্থানে ৩ হাজার বর্গফুট জায়গার উপর এটি নির্মিত হয়েছে।
এছাড়া বন্দরে কর্মরত শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তৈরী করা হচ্ছে চট্টগ্রাম বন্দর শ্রমিক কবরস্থান। দক্ষিণ হালিশহর নিউমুরিং এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিসিটি ইয়ার্ডের সম্মুখে গোলাম হোসেন মালুম রোড সংলগ্ন ফ্লাইওভারের নিচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৬.২০শতক খালি জায়গা বন্দর শ্রমিক কবরস্থান হিসেবে ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল উক্ত ২টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে চবক এর সদস্যগণ; বিভাগীয় প্রধানগণ; সিবিএ নেতৃবৃন্দ; বার্থ, শিপ্ ও টার্মিনাল অপারেটর এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ