আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে এক পাশলা স্বস্তির বৃষ্টি ক্ষণিক ঘোর অন্ধকার নগরী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টানা দাবদাহের পর হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে বাণিজ্য রাজধানী চট্টগ্রামে। এ সময় এক পাশলা বৃষ্টিতে স্বস্তি নেমে আসে নগরজীবনে। গতকাল রোববার সাড়ে ১২টার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার আগে নগরীতে দিনেই নেমে আসে ঘোর অন্ধকার। প্রচণ্ড গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টির দেখা মিলে। ঝড়ো হাওয়া ছাড়াও শোনা যায় বজ্রপাতের শব্দ।
সরেজমিন দেখা যায়, দুপুরে আঁধারে ঢেকে যাওয়া সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে থাকে গাড়ি। পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন শপিং সেন্টার ও দোকানে। ভাসমান ব্যবসায়ী ও ফেরিওয়ালারা ব্যস্ত হয়ে পড়েন পণ্য সামলাতে। লণ্ডভণ্ড হয়ে যায় অনেক ছাদবাগান। কাজীর দেউড়ি মোড়ে কথা হয় আজিজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এটা স্বস্তির বৃষ্টি। দুর্ভোগ কিছুটা হলেও দেহমনে শীতল আরাম পাচ্ছি। বজ্রপাত, শিলাবৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কাও আছে। এছাড়া বিভিন্ন অলি গলিতে রাস্তায় ময়লা পানি দেখা গেছে। অনেকদিন পর বৃষ্টি হওয়ায় এমনটি হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ