এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। গত এক মাসে প্রায় ১৫ হাজার দুঃস্থ পরিবার ইফতার সামগ্রী পেয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিম্ন আয়ের বিভিন্ন পরিবারের মাঝে বন্দরটিলায় নাবিক আবাসিক এলাকায় বেশকিছু দরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী দেওয়া হয়।
এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়কের প্রতিনিধি হিসেবে ঈসা খান ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মো. শামসুল হক ইফতার বিতরণ করেন। রমজান উপলক্ষ্যে গত একমাস ধরে নৌবাহিনী পর্যায়ক্রমে চট্টগ্রামের ভাটিয়ারি, সিআরবি, দেওয়ান হাট, লালখান বাজার, বন্দরটিলা, স্টিলমিল, কাঠগড়, জেলেপাড়া, বিজয় নগর, ডাঙ্গারচর, বিমান বন্দর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে।এ ছাড়া, কক্সবাজার জেলার সেন্টমার্টিন, কক্সবাজার, পেকুয়া এবং কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বাঙালি পাড়া, মুসলিম পাড়া, আফসারের টিলা, শিলছড়ি, বালুচর, গবঘোনা এলাকায়ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৬ টি টিপছোরাসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আলমগীর হোসেন (৩৫), ফয়সাল গাজী (২৭), দিদারুল আলম (২৪), মোঃ জুয়েল (২৪), ওসমান গণি ফরহাদ (২৭) ও মোঃ মিজান (২৩)।গতকাল সোমবার থানা সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক বলেন, উক্ত বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়। আসামিদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।











