আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেবহাটায় নানা আয়োজন বাংলা নববর্ষ পালন

দেবহাটা( সাতক্ষীরা) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটায় নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গল শোভাযাত্রাটি বনবিবির বটতলায় পৌঁছে বাংলার ঐতিহ্য পান্তা-চিংড়ি, ভর্তা খাওয়ার আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহদাত নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিত

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

:খ তোমায় দিয়ে দিলাম ছুটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দু:খ তোমায় দিয়ে দিলাম ছুটি আর কখনো ফিরে এলে চেপে ধরবো টুটি।
এক জীবনে ক’বার আসবে
লজ্জা কি তোর নাই?
অন্য কোথাও পাত্তা পাও না
আমাতে নাও ঠাই?
আবার ফিরে এলে বেটা দেখবি ঠেলা কারে কয়,
কত বার তোর কাছে মানব
পরাজয়?
আমাকে নরম পেয়ে চেপে ধরো ঘাড়ে
সন্তান যদি কস্ট দেয় ফেলে দিব তারে?
সব যদি না পারি তবে কিসের পিতা আমি,
কস্ট দিয়েও শান্তি পেলে কি আসে যায় তাতে,
প্রার্থনা মোর
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।

আশার তরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুখের আশা করেও যখন
পায়না কেউ সুখ ,
দুঃখ কষ্ট সঙ্গী করে
বেঁধে রাখে বুক ।

সুখের আশায় বেয়ে বেয়ে
জীবন নদী বায় ,
জানেনা কেউ সূখের তরী
ভিড়বে কিনা গাঁয় ।

আশায় নাকি মানুষ বাঁচে
সঙ্গী সবার আশা ,
আশায নাকি ভরসা করে
বেঁচে থাকে চাষা ।

ছাড়েনা আশা বলেনা ভাষা
কষ্টের ডিঙ্গা বায় ,
আশার উপর ভরসা করে
জীবন টা কাটায় ।

সুখ পাখিটা কেমন জানি
বুঝলাম নাতো ভবে ,
দুঃখের সাথে বসত করে
বেঁচে আছি নভেঃ ।

আসলে কী সুখ পাখিটা
মরিচীকা মন ,
আশার তরী বেয়ে বেয়ে
কাটছে জীবন ক্ষণ ।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ