আজঃ রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বর্ষ বিদায় ও বরণ উৎসবকে ঘিরে রাউজানের মহামুনি মন্দিরে পাহাড়ি বাঙালির মিলন মেলা

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা বর্ষপঞ্জির ১৪৩০ সনের বিদায় নিয়েছে ১৩ এপ্রিল। ১৪ এপ্রিল থেকে ১৪৩১ সনের নববর্ষের যাত্রা। বাঙ্গালীর জীবন ধারায় বাংলা বর্ষের বিদায় ও বরণ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিদায় ও বরণকে ঘিরে বাংলার প্রতিটি গ্রামে শুরু হয়েছে বৈশাখের উৎসব।
বর্ষ বরণ ও বিদায়ে বিভিন্ন গ্রামে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বসেছে জারি সারি গানের আসরসহ বৈশাখী মেলা। বর্ষ বিষয় ও বরণ নিয়ে প্রতিবছরের মত এবারও শত শত পাহাড়ি নারী পুরুষের পদভারে মুখরিত হয়েছে রাউজানের দুই শতাধিক বছরের প্রচীণ মহামুনি মন্দিরে।
মন্দিরের বিশাল চত্তর জুড়ে বসেছে বৈশাখী মেলা। ঐতিহ্যগত ভাবে মন্দিরটির সাথে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর নিবিড় সম্পর্ক। বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস করেন প্রাচীন ঐতিহ্য অনুযায়ী বুদ্ধের জীবদ্দশায় তার পাঁচটি প্রতিমূর্তি তৈরী করা হয়েছিল। এসব মূর্তির মধ্যে দুটি ভারতে, দুটি স্বর্গে পঞ্চমটি মায়ানমারের আরাকানের ধানয়াওয়াদি শহরে। ১৮০৫ রাউজান চাংগ্যা ঠাকুর নামের এক বৌদ্ধ ভিক্ষু বার্মার মায়ানমার থেকে মহামুনি বৌদ্ধদের অবিকল একটি মূর্তি রাউজানের পাহাড়তলীতে(তৎকালিন নাম কদলপুর গ্রামে) স্থাপন করেছিলেন। সেই থেকে পাহাড়তলীর এই বৌদ্ধ গ্রামটি পরিচিতি পায় মহামুনি গ্রাম হিসাবে।
মূর্তিটি প্রতিষ্ঠার পর বৌদ্ধ সম্প্রদায় এই গ্রামটিকে পূর্ণভুমির মর্যদা দিয়ে আসছে। জানা যায় মূর্তিটি স্থাপনের পর মন্দিটিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছিলেন তৎকালিণ পাহাড়ী মং সার্কেল রাজা। এরপর থেকে এই মন্দিরের প্রতি ভক্তি বাড়তে থাকে পাহাড়ি জনগোষ্ঠীর। প্রতিবছর এই মন্দিরে বর্ষ বিদায় ও বরণ ঘিরে রচিত হয় পাহাড়ি বাঙালির মিলন মেলা। ইতিহাসবিদদের মতে ১৮৪৩ সালে রাউজানের মহামুনি মন্দির চত্বরে বৈশাখী মেলার সুত্রপাত। এখানে বাংলা চৈত্র মাসের শেষ দিনটিতে বর্ষ বিদায়ে মন্দিরে পুজা দিতে আসেন পাহাড়ি জনগোষ্ঠী। তারা নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন। পার্ব্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে এই বিশেষ দিনে ছুঁটে আসা আধিবাসী জনগোষ্ঠির দখলে থাকে চৈত্রের শেষ দিনটি। তারা রাত জেগে মন্দিরে প্রার্থনা করেন। পাহাড়ী জনগোষ্ঠিকে বরণ করেন মহামুনি মন্দির কমিটি ও গ্রামের মানুষ। পরদিন অর্থাৎ নববর্ষের সুর্যোদয়ের সাথে সাথে পাহাড়ি জনগোষ্ঠী মন্দির ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে যায়। নববর্ষের প্রথম দিন থেকে এখানে শুরু হয় বাঙালি জনগোষ্ঠীর বৈশাখী উৎসব। এই উৎসবকে ঘিরে এখানে বসে সপ্তাহকাল ব্যপী বৈশাখী মেলা। পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন জানিয়েছেন যুগের ধারাবাহিকতায় ঠিকে আছে মহামুনির বৈশাখী উৎসব। এখানে পাহাড়ী জনগোষ্ঠির উপস্থিতিতে বাংলার দুই ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে মিলন মেলা হয়। রাউজানের মহামুনিতে বড় পরিসরে বৈশাখী উৎসব পালন করার পাশাপাশি নববর্ষের নানা অনুষ্ঠান থাকে রাউজানের প্রায় প্রতিটি

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনাবাসী শিমুল বিশ্বাস কে মন্ত্রী হিসেবে দেখতে চান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাবনা জেলা সদর থেকে কাউ কে মন্ত্রী করা হয়নি। মন্ত্রী করা হয়েছে জেলা সদরের বাইরে। এবার পাবনা সদর-৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। মন্ত্রী হওয়ার সব যোগ্যতাই তার আছে। তিনি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ছিলেন। এসব দায়িত্ব পালন কালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। স্বাধীনতার পর থেকে লাভের মুখ না দেখা বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করেছিলেন।

মন্ত্রী, এমপি না হয়েও পাবনার উন্নয়নে ভূমিকা রেখেছেন। এবি ট্রাস্ট গঠন করে অসংখ্য মসজিদ, হাফেজ মাদ্রাসা, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন। বেকারদের চাকরীর ব্যবস্থা করেছেন। মহৎ মনের এই মানুষটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।সাবেক এমপি মোঃ ওয়াজ উদ্দিন খান এবং শাজাহান খানের অবর্তমানে তিনিই এখন এই সংগঠনটির মু্খ্য দায়িত্ব পালন করেন। এমন একজন ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে থাকলে শ্রমিক আন্দোলনের সময় কাজে লাগতে পারে বলে মনে করেন বিজ্ঞ জনেরা। তাই পাবনা জেলাবাসী শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে দেখতে চান।

চট্টগ্রামে বোধনের বসন্ত বন্দনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে ভালোবাসার দিনে ফাল্গুনী সমীরণ, পাতাঝরা পলাশ আর শিমুলের ডালে ডালে যে রঙ লেগেছে, তাকে বরণ করতে দেশের পুরোধা সংগঠন বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আয়োজন করেছে বসন্ত উৎসব- ১৪৩২। শনিবার পহেলা ফাল্গুন নগরের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্কে উৎসবের আঙিনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজন।

সকাল ৯টায় ভায়োলিনিস্ট চিটাগাং এর যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা।গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র।ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল।

মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন, সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপোড়েনের গ্লানি মুছে যায় এই বসন্তে।এই ফাগুনেই রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। বুকের রক্তে বাঙালি রক্ষা করেছে মাতৃভাষার মর্যাদা। পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী, পল্লব গুপ্ত। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আলোচিত খবর

নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ভারত, চীন, পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও ভারত-পাকিস্তানসহ ১৩ দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছে নতুন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ