আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

এবার শাহরুখের মায়ের চরিত্রে দীপিকা!

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’-এর প্রিভিউ ভিডিও মুক্তি পেয়েছে। দুই মিনিটের সেই ভিডিও ক্লিপে সবাইকে চমকে দিয়েছেন তিনি। পুরো সময়জুড়ে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কখনো তিনি ছিলেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে সবকিছূকে ছাড়িয়ে গেছে তার ন্যাড়া লুক। যেখানে অন্য এক শাহরুখের দেখা মিলেছে।

সেই ভিডিওতে সবচেয়ে বড় চমক অবশ্যই দীপিকা পাড়ুকোন। তিনি যে বিশেষ অতিথি হিসাবে সিনেমাতে থাকছেন, তা আগেও শোনা গিয়েছিল। প্রিভিউতে দেখা গেল দীপিকার অ্যাকশন অবতার। এখন কানাঘুষো, সিনেমাতে দীপিকা নাকি থাকছেন শাহরুখের মায়ের চরিত্রে।

নেটিজেনরা মনে করছেন, ‘জাওয়ান’ সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়া এক গল্পের সিনেমা। যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। মুখোশে একজনকে বাবার মতো এবং পুলিশের বেশে তাকে ছেলের মতো দেখাচ্ছে। নয়নতারা এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।

আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জাওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটিতে শাহরুখের নায়িকা হিসেবে থাকছেন নয়নতারা। এছাড়া অভিনয় করছেন বিজয় সেথুপতি, থালাপতি বিজয়। সব মিলিয়ে বড় ধামাকা আসতে চলেছে বলা যায়।

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’-এর মাধ্যমেই প্যান ইন্ডিয়ান সিনেমার জগতে পা রাখতে চলেছেন শাহরুখ। বলিউডের বাদশা তিনি। দক্ষিণী বিনোদন জগতেও তার জনপ্রিয়তা কম নয়। দক্ষিণী পরিচালক হিসাবে ‘জাওয়ান’ সিনেমাতে গতে বাঁধা সব মশলাই রেখেছেন অ্যাটলি। এবার দেখার, ‘পাঠান’-এর ব্যবসা কি ছাপিয়ে যেতে পারবে ‘জাওয়ান’!

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ