আজঃ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর সদর সামান্তপুরে সাংবাদিকের বাসায় চুরি

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


 

গাজীপুরের সদরের ২৯নং ওয়ার্ডের সামান্তপুরে ১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা এক সাংবাদিকের বাসায় চুরি ঘটনা ঘটে।

এ ব্যাপারে ১৫ এপ্রিল সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা সাংবাদিক মোঃ ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাসায় চুরি করে। তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পার্শ্বের দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান।চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

খুলনা বিভাগ সফরে তারেক রহমান তারেক রহমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর আজ সোমবার খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হেলিকপ্টারে খুলনায় এসে দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভা শেষে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশে খুলনা ছাড়বেন। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকাভুক্ত সন্ত্রাসী আকতার গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’ তালিকার সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার সকালে কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

গ্রেফতারের বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম নিশ্চিত করে বলেন, গ্রেফতার আকতার আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও সদ্য ঘোষিত সিএমপির নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’র তালিকায় আকতারের নাম ৪২ নাম্বারে রয়েছে।

আলোচিত খবর

বাংলার নবযাত্রা, জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন সংযোজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)এর বহরে যুক্ত হয়েছে এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।বিএসসি সূত্রে জানা যায় , চীনের তৈরি
জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির ডেলিভারি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন-আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ