আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ফটিকছড়ি চট্টগ্রাম:

স্বল্প খরচে সাংবাদিকতা পড়ার সুযোগ এডাস্টে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

গণমাধ্যম ও যোগাযোগ শিক্ষায় দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরির লক্ষ্যে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের যাত্রা শুরু হয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগের শিক্ষার্থীদের দিচ্ছে মেধাভিত্তিক শতভাগ শিক্ষাবৃত্তি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই রয়েছে পরিবহন ও আবাসন সুবিধা। আর নতুন এই বিভাগে রয়েছে পিএইচডি ডিগ্রি সম্পন্ন শিক্ষক, বিশ্ব মানের মিডিয়া ল্যাব, নিউজ স্টুডিও, ক্যাম্পাস টিভি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তির সুযোগ। এছাড়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মিডিয়া হাউসে খন্ডকালীন চাকরি ও ইন্টার্নশিপের সুবিধা দেওয়ার জন্য কাজ করবে জার্নালিজম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগ।

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের অধ্যুনিক মানের সেবা প্রদান করায় এই বিভাগের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে কোর্সগুলোকে সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। রয়েছে গ্রাফিক্স ডিজাইন ও এনিমেশন, এডভান্স ভিডিও এডিটিং, ফিল্ম এন্ড টিভি প্রোডাকশন, নিউজ রিপোর্টিং, পাবলিক রিলেশনস, করপোরেট কমিউনিকেশন এন্ড নিউ মিডিয়া, ব্রডকাস্ট জার্নালিজম ও ফটো জার্নালিজম অন্যতম।

৪ বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামটি শেষ করতে শিক্ষার্থীদের গুনতে হবে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা। তবে মেধাভিত্তিক শতভাগ শিক্ষাবৃত্তি পাওয়ায় শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.adust.edu.bd অথবা ০১৭৮৭৬৬৬৫৭৫-৭৮ এই নাম্বারে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ