আজঃ শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

ময়মনসিংহ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহামেদ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় উপজেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য এইচ, এম খায়রুল বাসার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাহীন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কৃষক লীগ নেতা হারুন রশিদ পবিত্র।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার রুবি, উপজেলা যুব মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলুয়ারা আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগ নেত্রী পরশমনি, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ ফেরদৌসি নাসরিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ নূরজাহান বেগম নাজমা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ৩০জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি।শুক্রবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

আমজনতার তারেক বাতিল ভোটের থেকে কম ভোট পেয়েছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-১২ আসন থেকে প্রজাপতি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান।গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন তিনি।আসনটিতে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি, যা তার বাতিল হওয়া ভোটের চেয়েও বেশি। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, জামায়াতের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অপরদিকে, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

আলোচিত খবর

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন মন্ত্রিসভার সদস্যরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ শনিবার ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান- মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।শেখ আব্দুর রশিদ বলেন- নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।

আরও পড়ুন

সর্বশেষ