নড়াইলে ইমামের স্ত্রীর গলাকাটা লাশ উদ্বার

নড়াইল প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নড়াইলের সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা গ্রামের ইমাম শফিকুল ইসলামের স্ত্রী ইতি বেগম (৩৮) এর গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। রোববার (২১এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইতি বেগমের গলা কাটা মরদেহ তারই ভাড়াটিয়ার ঘর থেকে উদ্ধার করে। নিহতের স্বামী  শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার মোচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরর্ত আছেন।

পুলিশ ও নিহতের ¯^জনরা জানায়, সন্তানহীন ইমাম শফিকুল ইসলামে স্ত্রী ইতি বেগম বাড়িতে একা থাকতেন। শফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার একটি মসজিদের ইমামতী করার কারনে তিনি সেখানেই অবস্থান করেন। আর সময় পেলে ছুটিতে তিনি বাড়িতে আসতেন।বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল ইসলাম নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে ইমাম শফিকুল ইসলাম নিজের বাড়ির ফাকা একচালা ঘরটি ভাড়া দেন। গত দুই মাস আগে ভাড়াটিয়া মনিরুল ইসলাম তার পরিবার কে গ্রামের বাড়ি পাঠিয়ে নিজে কাজের তাগিদে ওই বাড়িতে অবস্থান করেন। ঈদের ছুটি কাটিয়ে ইমাম শফিকুল ইসলাম গত ১৭ এপ্রিল নিজের কর্মস্থল লোহাগড়ার মোচড়ায় চলে আসেন।

গত শুক্রবার (১৯এপ্রিল) সকাল থেকে প্রতিবেশীরা ইমাম দম্পতির ঘরসহ ভাড়াটিয়ার ঘরে তালা ঝুলতে দেখেন। পরদিন শনিবার ইমামের স্ত্রীকে বাড়িতে না পেয়ে ¯^জনরা তাকে ফোন করে বিষয়টি জানান। শফিকুল ইসলাম বলেন গ্রামে একাধিক আতœীয় বাড়ি থাকায় স্ত্রী হয়তো কোন বাড়ি বেড়াতে গিয়েছেন। এর আগেও একাধিকবার ইতি বেগম সপ্তাহ খানেকের জন্য আতœীয় বাড়ি বেড়াতে গিয়েছেন বলেই স্ত্রী কে নিয়ে তিনি কোন প্রকার দুশ্চিন্তা করেননি।

রোববার রাত থেকে ইমাম সাহেবের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ইমাম শফিকুল ইসলামসহ পুলিশ কে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাড়াটিয়া মনিরুল ইসলামের ঘরের খাটের নিচ থেকে ইমামের স্ত্রী ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ইমাম শফিকুল ইসলাম সোমবার (২২এপ্রিল) সকালে বলেন,আমি সুনামের সাথে দীর্ঘদিন ধরে একটি মসজিদের ইমামতী করছি। সন্তান হয়নি তা নিয়ে আমাদের মধ্যে ভালবাসার কমতি ছিলোনা। বিশ্বাস করে ভাইয়ের যায়গা দিয়ে মনিরুল কে বাড়িতে থাকতে দিয়ে ছিলাম। সে আমার বিশ্বাস নষ্ট করে আমার পরহেজগার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে বাড়ি লুট করে চলে গেলো।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার (২২এপ্রিল)সকালে বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমাম শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মনিরুলের ঘরের খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা লাশ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাইশো(বড় কাস্তে) আলামত হিসাবে জব্দ করি। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সন্দেহের তালিকায় থাকা পলাতক মনিরুল ইসলাম কে ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপ্রতিম হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে ফাহিম আহমেদ নামে আরও এক তরুণকে আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে ফাহিম আহমেদ নামে আরও এক তরুণকে আটক করেছে পুলিশ। এর আগে, তুহিন ও আনাস নামের দুই তরুণকে আটক করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

সহকারী পুলিশ সুপার জানান, অপ্রতিমের নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে। দুইনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ফাহিম আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক। তিনি বলেন, তুহিন ও আনাসকে আটকের পর ফাহিমকে আটক করা হয়।

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ