আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে জরুরি অবতরণ ইউক্রেনের পণ্য বিমান

নিজস্ব প্রতিবেদক

৩৪ ঘণ্টা অবস্থানের পর ভারতের উদ্দেম্যে যাত্রা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৩৪ ঘণ্টা অবস্থানের পর ভারতের উদ্দেম্যে যাত্রা
চট্টগ্রামে জরুরি অবতরণ ইউক্রেনের পণ্য বিমান
ছবি-৪
চট্টগ্রাম ব্যুরো: ইউক্রেনের একটি পণ্য বিমান (কার্গো ফ্লাইট) জ্বালানি সংগ্রহের জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। প্রায় ৩৪ ঘণ্টা বন্দরে অবস্থানের পর জ্বালানি নিয়ে বিমানটি ফিরে গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ইউক্রেনের বিমানটি ভারতের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। অ্যান্টোনভ এএন ১২৪-১০০ এম নামের ইউক্রেনের বিমানটি বিশ্বের অন্যতম বড় পণ্য বিমান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শাহ আমানত বিমানবন্দরে কর্মরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, হংকং থেকে আসা বিমানাটি গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে অবতরণ করে। জ্বালানি সংগ্রহের জন্য বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল।
কিন্তু একইদিন বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঢাকায় পৌঁছান। এজন্য ইউক্রেনের বিমানটিকে ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হয়নি। ঢাকার পরিবর্তে বিমানটিকে জরুরি ভিত্তিতে চট্টগ্রামে অবতরণের শিডিউল দেওয়া হয়। রিফুয়েলিং সম্পন্ন করে বিমানটি আজ (গতকাল) বুধবার সকালে ভারতের আহমেদাবাদের উদ্দেশে রওনা দেয়।
বেবিচক কর্মকর্তা তাসলিম আহমেদ আরও বলেন, এটি একেবারে স্বাভাবিক ঘটনা। মাঝে মাঝে এ ধরনের বিমান রিফুয়েলিংয়ের জন্য ঢাকা-চট্টগ্রামে অবতরণ করে। তবে ইউক্রেনের বিমানটির বিশ্বের অন্যতম কার্গো ফ্লাইটের অবতরণ প্রমাণ করে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা অনেক বেড়েছে। এর মধ্য দিয়ে আমাদের বেশকিছু রাজস্ব আদায় হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ