অবশেষে আটক হলো কালীগঞ্জের ৯ মামলার আসামী সেলিম মেম্বারসহ ৬ মামলার আসামী অর্ণব

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

আদালতে হাজিরা দিতে গিয়ে অবশেষে আটক হলো ৬ মামলার আসামী চিহ্নিত চাঁদাবাজ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদেরের ছেলে সাইদুর রহমান অর্ণব (২৬)সহ ওই ইউনিয়ন পরিষদের মেম্বার ৯ মামলার আসামী মৃত ফজলুল হকের ছেলে আরেক চাঁদাবাজ সেলিম (৩৫)।
জানা যায়- সেনা কল্যাণ সংস্থার সহযোগি প্রতিষ্ঠান মাস্টার বিল্ডার লিঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৫ নং সেক্টর এর রোড০ ১১২ এবং ২০২ এর প্লট নং- ১৫-২০২-০০১ সংযোগস্থলে অভ্যন্তরীন রাস্তা ও সারফেস ড্রেন নির্মাণ কাজ শুরু করলে ১৮ জানুয়ারি ২৪ ইং বিকেল অনুমান ৩ টার দিকে আটককৃত অর্ণব, সেলিম মেম্বার ও হাফিজুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী ঘটনাস্থলে যায় এবং দুই কোটি টাকা চাঁদা দাবি করে বলেন অন্যথায় কোন কাজ করা যাবে না। পরবর্তীতে গত ২৩ ফেব্রুয়ারি ২৪ তারিখ সন্ধ্যা ৬ টার দিকে আবারো তারা প্রকল্পের সাইটে উপস্থিত হয়ে কর্মরত লোকজনকে এই মর্মে হুমকী দেয় যে, আমাদেরকে চাঁদা না দিয়ে কেউ কাজ করতে পারবে না। তারা আরো হুমকী দেয় যে, ২ কোটি টাকা চাঁদা দেয়ার পর আমাদের পছন্দমতো সাপ্লাইয়ারের নিকট থেকে নির্মাণ সামগ্রী মালামাল ক্রয় করতে হবে। অন্যথায় কোন গাড়ি মালামাল নিয়ে সাইটে প্রবেশ করতে পারবে না।
পরবর্তী ২৭ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখ বেলা সাড়ে ৩টার দিকে প্রকল্পের সাইটে মালামাল আনলোড করার সময় অর্ণব ও সেলিম মেম্বার লোকজন নিয়ে পুনরায় সাইট এলাকায় যায় এবং বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ অনধিকার প্রবেশ করে ট্রাক ড্রাইভার শামীমসহ উপস্থিত সকলকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করে। শুধু তাই নয় ওই দিন তারা ইট নিক্ষেপ করলে একটি ট্রাকের লোকিং গ্লাস ও সামনের গ্লাস ভেঙ্গে যায়। ওই দিন দবির উদ্দিন নামের আরেক চাঁদাবাজ প্রকল্পের সার্ভেয়ার বিপ্লবকে মুঠো ফোনে গালাগাল ও নানা ধরণের হুমকী প্রদান করে। এখানেই শেষ নয়- চাঁদাবাজ-সন্ত্রাসী সেলিম মেম্বার ও অর্ণব ওই দিন দিবাগত রাতে আরো ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে প্রকল্পের সাইটে প্রবেশ করে চাঁদার টাকা না পেয়ে ভাংচুর করে সাইটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং সাইটে কর্মরতদের একটি কক্ষে আটকে রেখে সাইটে থাকা আনুমানিক ১৮ হাজার পিস ইটা, ১.৫ আরএম দুই কয়েল তার, ৪.০ আরএম ৩৪গজ তার, ১০টি এলইডি বাল্ব, ৩টি সিলিংফ্যানসহ নানা গুরুত্বপূর্ণ মালামাল ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। মালামাল নেয়া কালেও তারা বলে যায়, দুই কোটি টাকা চাঁদা না দেয়া পর্যন্ত এখানে কোন কাজ করা যাবেনা।
পরবর্তী সময়ে প্রকল্পের সিনিয়র এক্সিকিউটিভ (লজিস্টিক) অফিসার মোঃ জহিরুল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৩/৪৭, তাং- ১৩/০৩/২৪ ইং।
মামলা দায়েরের পর ওই চাঁদাবাজরা হাইকোর্ট থেকে সাময়িক জামিন এনে মঙ্গলবার গাজীপুরের নিম্ন আদালতে হাজির হন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানা যায়- এ পর্যন্ত সেলিম মেম্বারের বিরুদ্ধে ৯টি এবং চেয়ারম্যানপুত্র অর্ণবের বিরুদ্ধে ৬টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ