আজঃ সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬

কালুরঘাট সেতুতে লাইটার জাহাজের ধাক্কা

এন মনির চৌধুরী রানা  

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংস্কারাধীন কালুরঘাট সেতুতে এমভি সমুদা-১ নামের একটি লাইটার জাহাজ ধাক্কা দিয়েছে।  জাহাজটি কালুরঘাট সেতুর মাঝখানে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়।
পরে খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কন্ট্রাক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। এরপর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাবে। জাহাজ কর্তৃপক্ষের সাথেও কথা বলবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশ গ্রহণে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, পুলিশ সুপার বেলাল হোসেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন সচিব, উপসচিব আব্দুস সবুর, জেলা তথ্য অফিসার শাহজাহান মিয়াসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের আকবরশাহে গাড়ির ধাক্কায় নিরাপত্তারক্ষীর মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আমির উদ্দীন আকবরশা থানাধীন বহদ্দার বাড়ি পাক্কা রাস্তার মাথা লতিফপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি জাবেদ স্টিলের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমির উদ্দীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আলোচিত খবর

বাংলার নবযাত্রা, জাহাজ বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন সংযোজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)এর বহরে যুক্ত হয়েছে এমভি ‘বাংলার নবযাত্রা’। জাহাজটি পূর্বে এক্সসিএল লায়ন (XCL LION) নামে পরিচিত ছিল।বিএসসি সূত্রে জানা যায় , চীনের তৈরি
জাহাজটির ক্লোজিং প্রোগ্রাম বিক্রেতা পক্ষের আইন প্রতিষ্ঠান স্টিভেনসন হারউড এর কার্যালয়ে শুরু হয়।

বিএসসি জানায়, জাহাজটির ডেলিভারি গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের জিংজিয়াং-এর নানইয়াং শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাধ্যমে বর্তমানে জাহাজটি সম্পূর্ণভাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় এসেছে।এ বিষয়ে বিএসসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সন্তোষ প্রকাশ করে বলেন-আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। ‘বাংলার নবযাত্রা’ আমাদের বহরে যুক্ত হওয়ায় বিএসসির সক্ষমতা আরও বাড়বে।

আরও পড়ুন

সর্বশেষ