দেবহাটা উপজেলা কৃষি অফিসারের বদলীজনীত সংবর্ধনা প্রদান 

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর এর বদলীজনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১২টায় অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা এলজিইডির প্রকৌশলী শোভন সরকার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সদ্য যোদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, উপ-সহকারী প্রকৌশলী সাইফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
এদিকে, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ডিলারদের পক্ষ থেকে কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমান, সদ্য যোদানকৃত কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তফা মোস্তাক আহম্মেদ, মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ, আফজাল হোসেন, ইব্রাহিম খলিল, জাহিদ হোসেন, আলাউর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইউনুস আলীসহ সকল স্টাফবৃন্দ।
উল্লেখ্য যে, কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ২০১৯ সালের ১৩ অক্টোবর দেবহাটায় যোগদান করেন। পরবর্তীতে কৃষকদের কল্যাণে বিভিন্ন উল্লেখ যোগ্য কাজ হাতে নিয়ে সম্পন্ন করেন। বিশেষ করে কৃষি সেবা ও সহযোগীতা সহজ করতে ৩য় তলা থেকে কৃষি অফিস নিচ তলায় নিয়ে আসেন তিনি। দেবহাটা উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় নতুন ভবন স্থাপন, কৃষি বীজ ও উপকরণ সহ বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণের জন্য স্টোর রুম নির্মান, মোটরসাইকেল সেড নির্মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার অফিস কক্ষ নির্মান, উপজেলা পরিষদ সভাকক্ষ ও বিভিন্ন দপ্তরের অফিসকক্ষ সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন পরিবর্তন সহ অসংখ্য কাজ করে গেছেন তিনি। বিশেষ করে উপজেলার নোড়া-চারকুনিতে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ১.২ কিলোমিটার নালা খননেন প্রায় ৪৫ বছর পর ৫শতাধীক বিঘা জমিতে ধানের আবাদ হয়েছে। স্থানীয় কৃষকরা চলতি মৌসুমে এর সুফল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া অপরিপক্ক আমে ক্যামিকেল মিশিয়ে পাঁকানো, নকল বীজ ও সার বিক্রি বন্ধে অগ্রনী ভ‚মিকা রাখেন তিনি। নতুনত্ব কাজ করার সুযোগ পাওয়ার জন্য গত ২০২৩ সাল থেকে স্ব উদ্যোগে বদলী হওয়ার চেষ্টা করেন। কিন্তু অবশেষে ২০২৪ সালের এপ্রিল মাসে বদলির আদেশ পেয়ে ২ মে দেবহাটায় শেষ কর্মদিবস অতিবাহিত করেন। আগামী ৫ মে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলা কৃষি অফিসার হিসাবে যোগদান করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে এবার ডেঙ্গুতে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজুল মনিরা সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে। অন্যদিকে হাসপাতালে ভর্তির একদিন না পেরোতেই ডেঙ্গু আক্রান্ত রাফসান মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসার জন্য তাদের কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা বিল করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাফসান মোহাম্মদ প্রাচুর্য সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। পরিবারের তিন ভাই ও চার বোনের মধ্যে রাফসান বড় ছেলে ছিলেন। রাফসান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মনিরার পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানান শারীরিক অসুস্থতায় খুব দুর্বল হয়ে পড়ে সে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে আসলে চিকিৎসক এনএসওয়ান পরীক্ষা করেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসক। সেখানে বুধবার তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, রাফসান গত পাঁচদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন। পরে ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম নগরীর মেরনসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তার স্বজনরা তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে রাফসানকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার সময় তার মৃত্যু হয়।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুর ১২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করালাম দুই দুইটার সময় রাফসান মারা যান হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ ৭৬ হাজার টাকা বিল করেছে। যা অতিরিক্ত।
পরিবারের অভিযোগ, অল্প সময়ের চিকিৎসার বিপরীতে এত বেশি বিল হওয়ায় তারা আর্থিকভাবে চাপে পড়েছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ