আজঃ সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার পানির মান না বাড়িয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত  বাতিল কর – বাসদ

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ওয়াসা কর্তৃক পানির ৩০% দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। গণমাধ্যমে  পাঠানো বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা লাভে থাকা সত্বেও আবারও পানির দাম বাড়ানোর যে সিদ্ধান্ত তা সম্পূর্ণ অযৌক্তিক। গ্রাহক পর্যায়ে সেবার মান না বাড়িয়ে পানির মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত ওয়াসা কর্তৃপক্ষ নিয়েছে তা পরিহার করতে হবে। বর্তমানে চট্টগ্রামের মানুষ ওয়াসা থেকে এক হাজার লিটার পানি কিনে ১৮ টাকায়, যেখানে ঢাকা ওয়াসা বিক্রি করে ১৫ টাকায়। গত পাঁচ বছরের পরিসংখ্যান এর দিকে তাকালে দেখা যায় দিন দিন ওয়াসার লাভের পরিমান বাড়ছে। সর্বশেষ অর্থ বছরে ওয়াসা লাভ করেছে ৫৯ কোটি ১০ লাখ টাকা। তারপরও ওয়াসা কর্তৃপক্ষ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামবাসী পানির সংকটে ভুগছেন যেখানে নিয়মিত পানির সরবরাহ থাকেনা। আবার অনেক সময় লবনাক্ত পানি ও ময়লাযুক্ত পানি সরবরাহ লাইনে চলে আসে। ফলে ওয়াসা কর্তৃপক্ষের সেবার মান নিয়ে জনগণের মধ্য অসন্তোষ দেখা দিয়েছে। তাছাড়া ওয়াসা কর্তৃপক্ষের অব্যবস্থাপানা, দূর্নীতি লুটপাটের শিকার নগরবাসী। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ চাইলে এ অব্যবস্থাপানা, দূর্নীতি, লুটপাট বন্ধ করতে পারলে আরও কম দামে চট্টগ্রামের মানুষ পানি পেত। অথচ সেদিকে তাদের কোনো মনোযোগ নেই। অতীতেও চট্টগ্রাম ওয়াসা বারবার অযৌক্তিকভাবে পানির দাম বাড়িয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসা সেবার মান না বাড়িয়ে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শীতের মাসী যখন বিদায় নিতে ব্যস্ত ঠিক তখনই মধুমাস ঋতুরাজ তার ফাল্গুনী হওয়ার শুভেচ্ছার আগমনী নিয়ে হাজির বসন্ত।
প্রতি বছরের ন্যায় এই ফাল্গুন মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে।

সারা বাংলাদেশের ন্যায় পাবনা জেলার ভাঙ্গুড়ায় মধু মাস ঋতুরাজ বসন্ত আসার আগাম বার্তা নিয়ে এসেছে আম গাছে মুকুল,সজ্জিনা গাছে ফুল। বর্তমানে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতে আমের মুকুলের গন্ধে মৌমাছি,মৌ মৌ করে উড়ে উড়ে ফুলের মধু সংগ্রহ করছে।
প্রকৃতির দিকে তাকালে অনেক রকম ফুল চোখে পড়ছে ও দৃষ্টিনন্দন পাগল করা মুকুল এর ঘ্রাণে মন ভরে উঠছে।

প্রকৃতি তার ব্যস্ত সময় পার করছে।প্রকৃতিতে বসন্তের আপন মহিমায় ফোটা শুরু করেছে আমের মুকুল, ফুটেছে সজ্জিনা ফুল,প্রায় প্রতিটি জায়গাতেই চোখ জুড়ানো আমের মুকুল,সজ্জিনা ফুল ফুটেছে।
বিভিন্ন বাড়ীর ছাদবাগানের আমের গাছগুলো ভুল করেনি প্রকৃতি শোভায় মুকুল ছড়াতে। পাবনা জেলার প্রতিটি উপজেলায় দিন দিন বাড়ছে হরেক রকমের সুস্বাদু আমের চাষ। বাংলাদেশ সহ বাঙালির হৃদয়ের স্পন্দনে মিশে থাকা
বিশ্ব কবি,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন
বাংলাদেশের জাতীয় সংগীতের একটি লাইন..
“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে..
মরি হায়, হায় রে-
“ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে”..

পল্লীকবি জসীম উদ্দিন তার মামার বাড়ি কবিতার লিখেছেন..
আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই..
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ..
পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ…।
মধুমাসের স্বাদ নিতে বাকি আর মাত্র কয়েক মাস।
তবে মুকুলের ঘ্রাণ বইতে শুরু করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মানুষ। গাছে গাছে ফুটছে আমের মুকুল ও সজ্জিনার ফুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ ফুলের গন্ধ।
যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। ভাঙ্গুড়ার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা মিলছে আমের মুকুল ও সজ্জিনা ফুলের, গ্রামগুলোর মধ্যে খালি জায়গা, পুকুর পাড়, রাস্তার ধারে ও বাড়ির আঙ্গিনার গাছগুলোতে শোভা পাচ্ছে কেবলই আমের মুকুল ও সজ্জিনা ফুল।

আলোচিত খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান।এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ