আনোয়ারায় দাখিল কৃত প্রত্যেক প্রার্থীর মনোনয়ন বৈধ

এম ইমরান বিন ইসলাম দক্ষিণ চট্টগ্রাম,প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

যাচাই–বাছাই শেষে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী–সহ মোট ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে বৈধ পাঁচ প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমেদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ সালাউদ্দিন, ডা. সন্তোষ কুমার দেব, এম এ মান্নান মান্না, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী ও প্রদীপ দত্ত। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট চুমকী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক পারভিন আক্তার।

এবার উপজেলা নির্বাচনের দিকে সকলের নজর। আনোয়ারা উপজেলা পরিষদের কে হচ্ছেন নতুন অভিভাবক। সকলের দৃষ্টি উপজেলা পরিষদের নির্বাচনের দিকে। অনেকে মনে করেন বর্তমান চেয়ারম্যানই আবার পুনরায় নির্বাচিত হবে। আবার অনেকই চাই নতুন কোন অভিভাবক আসুক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মির্জা ফখরুল রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

১৬ জুলাই বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে আছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকায় মানবাধিকার সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় মানবাধিকার সম্মেলনে আলোচক। প্রধান অতিথি নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। অতিথি ছিলেন সার্কভূক্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথিবৃন্দ।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ