তিনদিনের সফরে চট্টগ্রাম বন্দরে এল তুর্কি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিন দিনের সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)। গতকাল মঙ্গলবার সকাল ১২টা ২৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসা জাহাজটিকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন স্বাগত জানিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। এটা শুভেচ্ছা সফর। জাহাজটির বাংলাদেশে তিনদিন অবস্থান করার কথা রয়েছে।
জানা গেছে, তুর্কি নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) সাড়ে চার বছরে ২০টি দেশের ২৪টি বন্দর পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর বন্দর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছে না

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছনা। গত ২৩ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ ইথিওপিয়ানের মধ্যে রয়েছেন – তাদের মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি।ছেলে কিনফে আরেগাউই এবং সিগাবু গেব্রেমারিয়াম পরিবার হিসেবে সান্ত্বনা পেতে আমরা এই সমস্ত আনুষ্ঠানিকতা করেছি। কিন্তু আমি আমার সান্ত্বনা পাবো না,বলছিলেন কিনফে আরেগাউই নামের একজন বাবা।তিনি তার নিজের ছেলে কিব্রমের জন্য শোক জানাচ্ছিলেন।

এটি আমার জন্য সারাজীবনের দুঃখ হয়ে থাকবে।
সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে চলতি বছরের জুনে যে পাঁচজন ইথিওপিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।তাদের একজন কিব্রম কিনফে আরেগাউই।
বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, চীন ও ইরানে। তারপরই সেখানে সৌদি আরবের অবস্থান।

কিনফের মতো অনেক ইথিওপিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের বিশ্বাসের একটি অপরিহার্য উপাদান হলো আনুষ্ঠানিকভাবে ধর্মীয় নিয়মে সমাহিত করা।
২৫ বছর বয়সী এই তরুণের শেষকৃত্য এভাবে করা সম্ভব হয়নি, কারণ তার মৃতদেহ দেশে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়নি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ