আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ১৫টি নৌকার ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। অন্তত ১৫টি নৌকা থেকে এদের উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত এলাকায় উত্তাল সাগরে লবণবোঝাই নৌকাগুলো ডুবে যায়।জানা গেছে, তিনদিন পর আবহাওয়া পরিস্থিতি ভালো দেখে কক্সবাজারের কুতুবদিয়া থেকে লবণের চালান নিয়ে সাগরে নামে অন্তত ৬০টি কাঠের নৌকা। গন্তব্য ছিল চট্টগ্রাম নগরীর মাঝিরঘাটে লবণের গুদাম। মাঝ সাগরে ঝড়ের কবলে পড়ে কয়েকটি নৌকা ডুবে যায়। উত্তাল সাগরে মাঝি ও লবণ শ্রমিকরা কোনোরকমে বাঁচার চেষ্টা করেন। সাঁতার কেটে ও কাঠের ওপর ভেসে তাদের অনেকে পৌঁছান শঙ্খচর নামে একটি স্থানে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা শঙ্খচর ও আশপাশের এলাকা থেকে ২৬ জনকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের পূর্বাঞ্চলের ক্যাম্পে নিয়ে আসা হয়। মাঝি ও লবণ শ্রমিকরা এ সময় ভীতসন্ত্রস্ত ও ক্লান্ত ছিলেন। পরে পরিবারের সদস্যদের পেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সুয়াইব বিকাশ জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উত্তাল সাগরে সাঙ্গু নদীর মোহনা, আনোয়ারার উঠান মাঝির ঘাট, বারো আউলিয়ার ঘাট, দোভাষী বাজার ঘাট থেকে বাঁশখালী, মহেশখালী পর্যন্ত এলাকায় লবণবোঝাই একাধিক নৌকা ডুবে যায়।
নৌকায় থাকা মাঝিমাল্লাদের অনেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে ভাসতে থাকেন। খবর পেয়ে কোস্টগার্ডের টহল জাহাজ অপূর্ব বাংলা দ্রুত সাঙ্গু নদীর মোহনায় পৌঁছায়। সেখানে ভাসমান ২৬ জন মাঝিমাল্লাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানান তিনি।
সুয়াইব বিকাশ আরো বলেন, আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, লবণবোঝাই ১২ থেকে ১৫টি নৌকা ডুবে গেছে। মাঝিরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে ভাসতে থাকেন। এদের মধ্যে আমরা ২৬ জনকে উদ্ধার করেছি। তাদের পতেঙ্গায় এনে প্রাথমিক চিকিৎসা ও সেবা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও কেউ নিখোঁজ কিংবা ভাসমান অবস্থায় আছে কি না সেটা তল্লাশি করে দেখছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ